• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

মুজিবনগর সীমান্তে ভারতে পাচারকালে ইউএস ডলারসহ পাচারকারী আটক

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
মুজিবনগর সীমান্তে ভারতে পাচারকালে ইউএস ডলারসহ পাচারকারী আটক
মুজিবনগর সীমান্তে ভারতে পাচারকালে ইউএস ডলারসহ পাচারকারী আটক

মেহেরপুরের মুজিবনগর সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে ৫১ হাজার ইউএস ডলারসহ একজনকে আটক করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুরে মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামের সীমান্তে জাহাঙ্গীর শেখের কাছ থেকে ডলারগুলো উদ্ধার করা হয়। এ সময় জাহাঙ্গীর শেখকে আটক করে বিজিবি। সে আনন্দবাস গ্রামের মৃত আসফার শেখের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, মেহেরপুর আনন্দবাস সীমান্ত দিয়ে ডলার পাচার হবে এমন গোপন সংবাদ পায় ৬ বিজিবির অধিনায়ক নাজমুল হাসান। তার ভিত্তিতে আনন্দবাস এলাকায় টহল প্রদান করে বিজিবির একটি দল। এসময়ই ফাঁসিতলা এলাকায় সীমান্ত পিলার ৯৯ এর ২০০ গজ দূরে  ঘাসের বস্তাসহ জাহাঙ্গীর শেখকে তল্লাশি করা হয়। তল্লাশিতে বস্তায় কালো টেপ দিয়ে মোড়ানো ৫ প্যাকেট ইউএস ডলার পায় বিজিবি সদস্যরা। এ সময় তার কাছ থেকে প্রাপ্ত একটি বাইসাইকেল ও একটি বাটন ফোন জব্দ করা হয়। ডলার ও জব্দকৃত মালামাল এর মোট মূল্যমান ৬২ লক্ষ ১হাজার ৫৪০ টাকা।

এ বিষয়ে একটি মামলা প্রদান করে আসামিকে মুজিবনগর থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দকৃত ইউ এস ডলার মেহেরপুর ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে বলে জানিয়েছে বিজিবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category