• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

ভৈরব নদে অবৈধ বাঁধ দিয়ে দেশীয় মাছ নিধন ।। জরিমানা

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
ভৈরব নদে অবৈধ বাঁধ দিয়ে দেশীয় মাছ নিধন ।। জরিমানা
ভৈরব নদে অবৈধ বাঁধ দিয়ে দেশীয় মাছ নিধন ।। জরিমানা

ভৈরব নদে অবৈধভাবে বাঁধ দিয়ে দেশীয় মাছের প্রজাতি ধ্বংসের অপরাধে রাশেদুল ইসলাম নামের এক ব্যক্তির কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

গাংনী উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহিস্পতিবার (১৫ আগষ্ট) বিকেলে এ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন।

একই অভিযান দল সড়ক পরিবহণ আইনে হেলমেট না থাকার অপরাধে ৬ মোটরসাইকেল চালকের কাছ থেকে ৬ হাজার টাকা জরিমানা আদায় করেছেন।

ভ্রাম্যমাণ আদালত সুত্রে জানা গেছে, গাংনী উপজেলার কাথুলি বাজারের কাছে ভৈরব নদে অবৈধভাবে বাঁধ দিয়ে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এর সংশ্লিষ্ট ধারা অমান্য করে মাছ শিকার করা হচ্ছিল। এতে দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও স্বাভাবিক চলাচলে বাঁধা সৃষ্টি করা হয়। তাছাড়া নদের গতিপথে মারাত্মক বাঁধা সৃষ্টি হয়।

এ অপরাধে কুতুবপুর গ্রামের রাশেদুল ইসলামের কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একইসাথে তার বাঁধ অপসারণ করা হয়। আরও কয়েকটি বাঁধ দ্রুত অপসারণ করতে নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category