• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
নানা আয়োজনে গাংনীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন প্রেমের বিয়ের পর তালাক দেওয়ায় সাবেক স্ত্রীর ডান হাত বিচ্ছিন্ন করা অভিযুক্ত সায়ন আটক ১৫ বছরের লড়াইয়ে নিঃস্ব পরিবার: টাকার অভাবে অনিশ্চিত সাজ্জাদের চিকিৎসা মেহেরপুর র‍্যাবের অভিযানে ভারতীয় সিরাপ ও নগদ টাকা উদ্ধার বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী

মেহেরপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে ইজিবাইক চালকের মৃত্যু

বিবর্তন প্রতিবেদক:
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
মেহেরপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে ইজিবাইক চালকের মৃত্যু
মেহেরপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে ইজিবাইক চালকের মৃত্যু

মেহেরপুরে বিদ্যুৎপৃষ্ট হয়ে সেলিম নামের এক ইজিবাইক চালক মৃত্যুবরণ করেছেন। বুধবার (১৩ আগষ্ট) সকাল ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সেলিম শহরের ঘোষপাড়ার আক্তার মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শী ইজিবাইক চালক কটা বলেন, গোরস্থান পাড়ায় একটি বাড়িতে আমরা প্রতিদিন আটো চার্জ দিই। আজ সকালে সেলিম ও আমি একসঙ্গেই কাজে বের হবার উদ্দেশ্যে আটো আনতে যাই। আমি প্রথমে মেইন সুইচ বন্ধ করে আমার আটো বের করি। পরে সেলিম মেইন সুইচ চালু করে অটো চার্জে রেখে পরিস্কার করতে থাকে। পরিস্কার করতে গিয়ে অটোর পিছনের রডটি স্পর্শ করতেই বিদ্যুৎপৃষ্ট হন।

পরে তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেলিমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category