• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
নানা আয়োজনে গাংনীতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (স.) উদযাপন প্রেমের বিয়ের পর তালাক দেওয়ায় সাবেক স্ত্রীর ডান হাত বিচ্ছিন্ন করা অভিযুক্ত সায়ন আটক ১৫ বছরের লড়াইয়ে নিঃস্ব পরিবার: টাকার অভাবে অনিশ্চিত সাজ্জাদের চিকিৎসা মেহেরপুর র‍্যাবের অভিযানে ভারতীয় সিরাপ ও নগদ টাকা উদ্ধার বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী

গাংনীতে তেরাইল দুরন্ত ক্লাবের উদ্দ্যোগে বৃক্ষ রোপন

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
গাংনীতে তেরাইল দুরন্ত ক্লাবের উদ্দ্যোগে বৃক্ষ রোপন
গাংনীতে তেরাইল দুরন্ত ক্লাবের উদ্দ্যোগে বৃক্ষ রোপন

“আলোকিত সমাজের প্রত্যাশায় দুরন্ত” এই স্লোগানকে সামনে রেখে গাংনী উপজেলার তেরাইল গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন “দুরন্ত ক্লাব” সারা বছর বিভন্ন কর্মসূচি পালন করে থাকে। এরই ধারাবাহিকতায় (১০ আগস্ট) রবিবার সকালে দিনব্যাপী বৃক্ষ রোপণ করে।

দুরন্ত ক্লাবের সভাপতি ইকবাল হোসেল পাভেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন তেরাইল বাজার কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান, বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন গাংনী প্রেসক্লাবের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক সাইদুর রহমান সাবু, এছড়াও উপস্থিত ছিলেন দুরন্ত ক্লাবের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম, সহ সভাপতি খাইরুল ইসলাম ও সোহান বিশ্বাস, শিক্ষা ও তথ্য বিষয় সম্পাদক আসলাম হোসেন, ক্রীড়া বিষয় সম্পাদক তুষার আহম্মেদ ও নাফিস হোসেন সোহাগসহ এলাকার বিভিন্ন শ্রেনী পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উক্ত কর্মসূচীতে পর্যায়ক্রমে তেরাইল গ্রামের বিভিন্ন রাস্তা-ঘাট, স্কুল-কলেজ, মাদ্রাসা এবং দরিদ্র পরিবারের বাড়িতে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও শোভা বর্ধনকারী বৃক্ষ রোপণ করা হয়।

প্রাকৃতিক জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় সামাজিক দায়বদ্ধতা থেকেই বৃক্ষরোপণ কর্মসূচী গ্রহণ করেছেন বলেন দুরন্ত ক্লাবের পক্ষ থেকে জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category