• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

মেহেরপুরে বাল্যবিয়ে করতে গিয়ে বর জেলহাজতে

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
মেহেরপুরে বাল্যবিয়ে করতে গিয়ে বর জেলহাজতে
মেহেরপুরে বাল্যবিয়ে করতে গিয়ে বর জেলহাজতে

মেহেরপুরে বাল্যবিবাহের অপরাধে বরকে সাত দিনের কারাদণ্ড ও দশ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৮ আগস্ট) সদর উপজেলার নতুন মদনাডাঙ্গা গ্রামে বাল্যবিবাহ বন্ধ করে উপজেলা প্রশাসন। ১৪ বছরের কন্যার সাথে ১৯ বছরের ছেলের বিবাহ অনুষ্ঠান আয়োজন করে পরিবার।

গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে উপস্থিত হয়ে মুছলেকাপত্র গ্রহণ করা হয়। এ সময় বিয়ে করতে আসা ছেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম। দণ্ডাদেশপ্রাপ্ত বর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের খোকসা গ্রামের রহিদুল শেখের ছেলে রাব্বি রাসেল।

এসময় পাত্রপক্ষের অভিভাবক হিসেবে আসা পাত্রের দুলাভাই সজীব আলীর কাছ থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। বিয়ের পাত্রী ছিলো মদনাডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী।

ভ্রাম্যমাণ আদালতে উপজেলা নির্বাহী কর্মকর্তা পাত্রীপক্ষের অভিভাবক এর কাছ থেকে ১৮ বছরের পূর্বে বিবাহ দিবেনা মর্মে মুছলেকাপত্র গ্রহণ করেন। অভিযানে মহিলা বিষয়ক অধিদপ্তর ও সমাজসেবা অধিদপ্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এছাড়াও গ্রামপুলিশ, আনসার ব্যাটালিয়ন ও সদর থানা পুলিশের একটি টিম অভিযানে সহযোগিতা করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category