• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

তথ্য সার্ভিস জনগণ ও সরকারের সেতুবন্ধ রচয়িতা- তথ্যমন্ত্রী

বিবর্তন ডেস্ক
Update : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
তথ্য সার্ভিস জনগণ ও সরকারের সেতুবন্ধ রচয়িতা
তথ্য সার্ভিস জনগণ ও সরকারের সেতুবন্ধ রচয়িতা- তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, সরকারের তথ্য জনগণের কাছে পৌঁছে এবং জনগণের মতামত সরকারকে প্রদানের মাধ্যমে তথ্য সার্ভিসের সদস্যরা জনগণ ও সরকারের সেতুবন্ধ হিসেবে কাজ করে চলেছেন। এই কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে দিন পরিবর্তনের সাথে সাথে প্রযুক্তির লাগসই ব্যবহার প্রয়োজন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে তথ্য ভবনে বিসিএস ইনফরমেশন এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ও পুণর্মিলনীতে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। এসোসিয়েশনের সভাপতি চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের মহাপরিচালক স. ম. গোলাম কিবরিয়ার সভাপতিত্বে রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তব্য দেন। মন্ত্রী বলেন, তথ্য সার্ভিসের সদস্যরাই রাষ্ট্রের মন্ত্রণালয় ও বিভাগগুলোতে জনসংযোগের দায়িত্ব পালন করেন। যুগের সাথে তাল মিলিয়ে প্রযুক্তি ব্যবহারে দক্ষতার কোনো বিকল্প নেই। এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি গণযোগাযোগ অধিদফতরের মহাপরিচালক মোঃ জসীম উদ্দিন, মহাসচিব প্রণব কুমার ভট্টাচার্য, বিদায়ী মহাসচিব মুন্সী জালাল উদ্দীন সভায় বক্তব্য দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category