• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে সাবেক এমপিসহ চেয়ারম্যান পদে তিন প্রার্থীর মনোনয়নপত্র জমা

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
মনোনয়নপত্র জমা
মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে সাবেক এমপিসহ চেয়ারম্যান পদে তিন প্রার্থীর মনোনয়নপত্র জমা

মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক সংসদ সদস্যসহ ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দেন বলে জানান জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও মেহেরপুর জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আবু আনছার।

তিনি জানান- মনোনয়নপত্র জমাদানের শেষ সময় পর্যন্ত মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট আব্দুস সালাম, মেহেরপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও প্রশাসক সদর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাজী গোলাম রসূল এবং মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন। এছাড়া সদস্য পদে ১৫ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ৯ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category