• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
শিরোনাম:
আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

গাংনীতে পেঁয়াজ বীজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন বিতরণ

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
গাংনীতে পেঁয়াজ বীজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন বিতরণ
গাংনীতে পেঁয়াজ বীজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিন বিতরণ

পেঁয়াজ বীজ সংরক্ষণে কৃষকদের সক্ষমতা বাড়াতে মেহেরপুরের গাংনীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ‍“এয়ার ফ্লো” মেশিন বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে ২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় এ কার্যক্রমের উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার হোসেন।

উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম সোনা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোত্তালেব আলী। কর্মসূচির আওতায় উপজেলার ১০ জন কৃষকের প্রত্যেককে পেঁয়াজ বীজ সংরক্ষণের জন্য ২০ হাজার টাকার মূল্যের একটি করে ‘এয়ার ফ্লো মেশিন’ এবং দেয়াল ও মাচা তৈরির জন্য ৭ হাজার টাকা মূল্যের সরঞ্জাম প্রদান করা হয়। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এই মেশিনের মাধ্যমে কৃষকরা শীতকালীন পেঁয়াজ বীজ (কন্দ) ভালোভাবে সংরক্ষণ করতে পারবেন, যা ভবিষ্যতে বীজ উৎপাদন ও চাষে উল্লেখযোগ্যভাবে সহায়ক হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category