• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, বুকসমান পানিতে মানুষের ভোগান্তি আর দুর্ভোগ ইরানে আশার আলো ছড়াচ্ছে এশীয় চিতা জাল নোটের প্রচলন রোধে নতুন আইন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী  মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর গাংনীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন আহত মেহেরপুরের উন্নয়ন ভাবনা- কবি রফিকুল ইসলাম মেহেরপুরের নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদককারবারী দুই যুবক আটক গাংনীতে বিজিবি’র অভিযানে অবৈধ ওষুধ ও ভারতীয় মদ উদ্ধার তাপদাহ মোকাবিলায় সমন্বিত উদ্যোগ গ্রহণের আহবান

জনতা ব্যাংকের বামন্দী শাখায় গ্রাহক আমনতে শত কোটির মাইলফলক

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
জনতা ব্যাংকের বামন্দী শাখায় গ্রাহক আমনতে শত কোটির মাইলফলক
জনতা ব্যাংকের বামন্দী শাখায় গ্রাহক আমনতে শত কোটির মাইলফলক

মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়নে অবস্থতি জনতা ব্যাংক লিমিটেডের আমানত শত কোটি টাকার মাইলফলক স্পর্শ করছে। প্রায় ৫০ হাজার গ্রাহক সংখ্যা নিয়ে ইতিমধ্যে এই ব্যাংকটি এখন একক ব্রাঞ্চ হিসেবে বাংলাদেশ জনতা ব্যাংক লিমিটেডের গ্রাহক সংখ্যার সর্বোচ্চ স্থান দখল করেছে।

সোমবার (২৮ জুলাই) মেহেরপুর জেলার অভ্যান্তরে বামন্দী বাজারে অবস্থিত জনতা ব্যাংক লিমিটেড বামন্দী শাখায় কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে এই প্রাপ্তি উদযাপন করে ব্যাংক কর্তৃপক্ষ।

অনাড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেড খুলনা বিভাগীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদ, ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ মফিজুর রহমান, এজি এম মোঃ আশরাফুজ্জামান, বামন্দী শাখা ব্যাবস্থাপক ইকবাল হোসেনসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় ব্যাবসায়ীবৃন্দ।

খুলনা বিভাগীয় কার্যালয়ের জেনারেল ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, বামন্দী শাখা একটি ইউনিয়ন পর্যায়ের ব্যাংক। এই পর্যায়ের ব্যাংকের অর্থনৈতিক কর্মকান্ড শহরের যে কোন ব্রাঞ্চের চেয়ে এগিয়ে। কেক কাটার মাধ্যমে এই ব্যাংকটির গ্রাহক আমনতের টাকার পরিমাণ শত কোটি টাকার ঘরে পৌঁছানো আনন্দ উদযাপন করলাম। আর এই ব্যাংকটির গ্রাহক সংখ্যা বর্তমানে প্রায় ৫০ হাজারের ঘরে। এ থেকে প্রমান হয় যে এই ব্রাঞ্চটি মানুষের মনে জায়গা করে নিয়েছে। আমি বলবো এই অর্জন গ্রাহকদের। আপনাদের ভালোবাসা বিশস্ততা ও সহযোগিতায় আজকের এই অর্জন সম্ভব হয়েছে।

ব্যাংক ব্যাবস্থাপক ইকবাল হোসেন বলেন, সেই ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত জনতা ব্যাংক বামন্দী শাখার পথ চলা শুরু। আজ সেই শাখাটির পরিবারের সদস্য বা গ্রাহক সংখ্যা ৫০ হাজারের ঘরে পৌঁছেছে। আর গ্রাহকের আমানতের টাকার পরিমাণ শত কোটির ঘরে। এই অর্জন শুধু বামন্দীর নই এই অর্জন বাংলাদেশ জনতা ব্যাংক লিমিটেডের। আমরা সগৌরবে বলতে পারছি পল্লীর একটি ব্যাংকে গ্রাহক সংখ্যা ৫০ হাজার ও আমানত শতকোটি টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category