গাংনী প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুলে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকালে স্কুল প্রাঙ্গণে এ আয়োজন করা হয়।
ম্যানেজিং কমিটির সভাপতি শাহাজান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , গাংনী প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের সাবেক সভাপতি এ্যাডভোকেট একে এম শফিকুল আলম, অবসরপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও গাংনী প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুলের পরিচালক আনোয়ার হোসেন, ভাইস পিন্সিপাল জালাল উদ্দীন, অভিভাবক সদস্য আব্দুর রকিব, সাবেক কটন ইউনিট অফিসার আব্দুল ওয়াদুদ। এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, লেখাপড়ার মূল উদ্দেশ্য প্রকৃত মানুষ হয়ে ওঠা। তোমাদের মেধাকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে অবদান রাখবে। একদিন তোমরাই হয়ে ওঠবে রাষ্ট্রযন্ত্রের মূল নাগরিক। সেই সঙ্গে মা-বাবার আদর্শকে অনুসরণ করে এগিয়ে যেতে হবে। সেই সঙ্গে ভালো ফলাফলের জন্য শিক্ষকদের অবদান আজীবন মনে রাখা দরকার।
সংবর্ধনা অনুষ্ঠানে ৪০ জন কৃতি শিক্ষার্থীর হাতে সম্মননা ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিগণ।