• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

দৌলতপুর থানার সামনে স্বর্ণের দোকানে দূর্ধর্ষ চুরি

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
দৌলতপুর থানার সামনে স্বর্ণের দোকানে দূর্ধর্ষ চুরি
দৌলতপুর থানার সামনে স্বর্ণের দোকানে দূর্ধর্ষ চুরি

কুষ্টিয়ার দৌলতপুর থানার সামনে স্বর্ণের দোকানে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা দোকান ঘরের টিনের চালা কেটে ভেতরে প্রবেশ করে স্বর্ণালংকার ও রুপাসহ ৩ লক্ষাধিক টাকা মূল্যের অলংকার চুরি করেছে বলে জানাগেছে।

সোমবার গভীর রাতে দৌলতপুর থানার সামনে হাসপাতাল রোডে বিদ্যান আলী ওরফে বিদ্যা নামে এক স্বর্ণ ব্যবসায়ীর দোকানে এ চুরির ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার দিবাগত একদল চোর স্বর্ণ ব্যবসায়ী বিদ্যান আলীর হাসপাতাল রোডের দোকান ঘরের উপরের টিনের চালা কেটে ভেতরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার ও রুপার অলংকার চুরি করে। যার মূল্য ৩ লক্ষাধিক টাকা হবে। আজ মঙ্গলবার সকালে দোকান খুলে চুরির ঘটনা জানতে পেরে ব্যবসায়ী বিদ্যা দৌলতপুর থানা পুলিশকে জানায়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ও সিসিটিভির ভিডিও দেখে চোর শনাক্তের চেষ্টা করে।

থানার সামনে চুরির বিষয়ে দৌলতপুর থানার ওসি মো. নাজমুল হুদা বলেন, হাসপাতাল রোডে স্বর্ণের দোকানের টিনের চালা কেটে চুরির ঘটনা ঘটেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তদন্ত চলছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category