• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

ঝিনাইদহ সদর হাসপাতালে উন্নত চিকিৎসা সেবা চালুর দাবিতে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিবেদক:
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫
ঝিনাইদহ সদর হাসপাতালে উন্নত চিকিৎসা সেবা চালুর দাবিতে সংবাদ সম্মেলন
ঝিনাইদহ সদর হাসপাতালে উন্নত চিকিৎসা সেবা চালুর দাবিতে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আইসিইউ, সিসিইউ, কিডনি ডায়ালাইসিস, এমআরআই ও সিটি স্ক্যান চালু ও চীনের প্রস্তাবিত বিশেষায়িত হাসপাতাল স্থাপনের দাবীতে সংবাদ সম্মেলন করা হয়েছে।

শনিবার (১২ জুলাই) সকালে শহরের ফ্যামেলি জোন রেস্টুরেন্টে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেসময় সংগঠনটির সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলন থেকে আয়োজকরা দাবী করেন, ঝিনাইদহ ২৫০ শয্যা হাসপাতাল জেলার মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসাস্থল। অথচ হাসপাতালে আধুনিক চিকিৎসা ব্যবস্থার চরম অভাব রয়েছে। হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ), ডায়ালাইসিস, এমআরআই এবং সিটি স্ক্যানের মতো অত্যাবশ্যকীয় আধুনিক প্রযুক্তিগত সেবা থাকা জরুরি। কিন্তু এসবের কিছুই সদর হাসপাতালে নেই। এতে জেলার প্রায় ২১ লাখ মানুষ উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত। তাই দ্রæত এসব স্থাপন ও চীনের প্রস্তাবিত বিশেষায়িত হাসপাতাল ঝিনাইদহে স্থাপনের দাবী জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category