• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় ৭ জন কারাগারে

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ৭ জুলাই, ২০২৫
মেহেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় ৭ জন কারাগারে
মেহেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় ৭ জন কারাগারে

মেহেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দায়ের করা মামলায় জেলা ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাসহ ৭ জন আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৭ জুলাই) দুপুরে মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এসএম নাসিম রেজা জামিন আবেদন নামঞ্জুর করে এ নির্দেশ দেন।

আসামিরা হলেন: মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল রানা, আমদহ ইউনিয়ন পরিষদের সদস্য দরুদ আলী, ঠিকাদার আসলাম খান পিন্টু, বড় বাজার তহবাজার ব্যবসায় সমিতির সাবেক সহ-সভাপতি রবিন, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য রাশেদুল ইসলাম আনন্দ, জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক কাজল দত্ত ও সামিরুল।

২০২৪ সালের ৫ আগস্টের পর মামলাটি দায়ের করা হয়। মামলা নং- জি আর ২৬৩। আসামিরা উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে সোমবার তারা জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে পুনরায় জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category