• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

জুলাই বিপ্লব নিয়ে ‌‘কটূক্তি’ করায় কুষ্টিয়ায় পুলিশ সদস্য বরখাস্ত

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : শনিবার, ৫ জুলাই, ২০২৫
জুলাই বিপ্লব নিয়ে ‌‘কটূক্তি’ করায় কুষ্টিয়ায় পুলিশ সদস্য বরখাস্ত
জুলাই বিপ্লব নিয়ে ‌‘কটূক্তি’ করায় কুষ্টিয়ায় পুলিশ সদস্য বরখাস্ত

কুষ্টিয়ায় জুলাই বিপ্লব নিয়ে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে ফারজুল ইসলাম রনি নামের ট্রাফিক পুলিশ কনস্টেবল ফারজুল ইসলাম রনিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ শনিবার কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার (১ জুলাই) বিকেলে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে জুলাই বিপ্লবকে অবমাননা করে পোস্ট করেন কুষ্টিয়া ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশ কনস্টেবল ফারজুল ইসলাম রনি। বিষয়টি জানাজানি হলে ক্ষোভে ফুঁসে ওঠে ছাত্র-সমাজ। এরপর তাকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়।

কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয়ের সামনে কুষ্টিয়া- মেহেরপুর সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচিও পালন করেন বিক্ষুব্ধরা। পরে মঙ্গলবার রাতেই অভিযুক্ত পুলিশ সদস্যকে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

পুলিশ জানায়, ওই পুলিশ সদস্যের ছুটি বাতিল করা হয়েছে। তিনি ছুটিতে গিয়ে পোস্টটি করেন। এরপর আর কাজে ফেরেননি কনস্টেবল রনি। বর্তমানে তিনি আত্মগোপনে রয়েছেন। বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন বলেন, ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার ঘটনায় কনস্টেবল ফারজুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এর আগে তাকে ক্লোজ করা হয়েছিল।

ওসি আরও জানান, তার ছুটি বাতিল করা হয়েছিল। এ ঘটনায় তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

কুষ্টিয়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর শেখ শাহাদাত আলী বলেন, কনস্টেবল রনি ঝিনাইদহের শৈলকূপা উপজেলার দহকুলা গ্রামের মৃত জালাল উদ্দিন মৃধার ছেলে। তিনি ২০২৩ সালের ১৩ জুলাই থেকে কুষ্টিয়া ট্রাফিক বিভাগে কর্মরত। ছুটিতে গিয়ে ফেসবুকে পোস্ট দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category