• সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

দৌলতপুর সীমান্তে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় মাদককারবারী সোহেল মাদকসহ আটক

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫
দৌলতপুর সীমান্তে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় মাদককারবারী সোহেল মাদকসহ আটক
দৌলতপুর সীমান্তে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় মাদককারবারী সোহেল মাদকসহ আটক

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকায় মহন আলী (২৬) নামের এক মাদক কারবারিকে কুপিয়ে হত্যার ঘটনায় মাদককারবারী সোহেল হোসেনকে গ্রেফতার করেছে বিজিবি। শুক্রবার (২৭ জুন) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মহিষকুন্ডি গ্রামের ঠোঁটারপাড়া মাঠে মাদক ব্যবসাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় হৃদয় (২৪) নামের আরেক যুবক গুরুতর আহত হয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তার তথ্যের ভিত্ত্বিতে শনিবার ভোরে প্রায় ৯ কোটি টাকার মাদকসহ সোহেল হোসেন (২৮) নামে একজনকে আটক করেছে বিজিবি। পরে তাকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঠোঁটারপাড়া ও জামালপুরের মাদক ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে স্থানীয় কয়েকটি মাদক ব্যবসায়ী গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মোহন, হৃদয় ও জনি নামে ৩ জন ঠোটারপাড়ায় অসুস্থ আত্মিয়কে দেখে নিজ বাড়ি ফিরছিলেন।

এ সময় মহন ও হৃদয়ের ওপর প্রতিপক্ষের লোকজন ঠোঁটারপাড়া মাঠে পরপর ২ রাউন্ড গুলি ছোড়ে। গুলির শব্দ শুনে জনি পালিয়ে গেলেও মহন ও হৃদয় ধরা পড়ে যান। পরে তাদের ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি ভাবে কুপিয়ে আহত করা হয়। ঘটনার খবর পেয়ে টহলরত বিজিবির একটি দল তাঁদের উদ্ধার করে প্রথমে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে রাত সাড়ে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মহন আলীর মৃত্যু হয়।

এদিকে হত্যার ঘটনার পরে কুষ্টিয়া ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক জাকিরুল ইসলামের নেতৃত্বে বিজিবির একটি দল সীমান্তের জামালপুর, ঠোটারপাড়া, মহিষকুন্ডি, ও আশ্রয়ন এলাকায় টানা অভিযান চালিয়ে শনিবার ভোর সাড়ে ৩টার দিকে পুরাতন টোটারপাড়া থেকে সন্দেহভাজন ঘাতক ও মাদক কারবারী সোহেলকে আটক করে।

এ সময় সোহেলের কাছ থেকে ভারতীয় ৭৫ বোতল ফেনসিডিল ও ১৭ বোতল এলএসডি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের মুল্য ৮ কোটি ৮৪ লাখ ৩০ হাজার টাকা। আটক সোহেল ঠোটারপাড়া গ্রামের মিল্টনের ছেলে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, মাদক নিয়ে পুরোনো বিরোধ থেকেই এ হামলার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে নিহতের চাচা কদম আলী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

৪৭ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল মাহবুব মোর্শেদ রহমান জানান, আহত হৃদয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেলকে হামলাকারীদের একজন হিসেবে শনাক্ত করেছেন। আটক সোহেলকে দৌলতপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ২টি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category