• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
শিরোনাম:
মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান

মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় জনস্বাস্থ্য প্রকৌশলী ও এইচএসসি পরীক্ষার্থী নিহত

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২৫ জুন, ২০২৫
মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় জনস্বাস্থ্য প্রকৌশলী ও এইচএসসি পরীক্ষার্থী নিহত
মেহেরপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় জনস্বাস্থ্য প্রকৌশলী ও এইচএসসি পরীক্ষার্থী নিহত

মেহেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান ও এইচএসসি পরীক্ষার্থী আকমল হোসেন নিহত হয়েছেন। ‌

বুধবার সকাল ১০ টার দিকে মেহেরপুর শহরের অদূরে বন বিভাগের সামনে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।

মাহফুজুর রহমান জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গাংনী উপজেলা কার্যালয়ের সহকারী প্রকৌশলী। এবং আকমল হোসেন মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী। সে মেহেরপুর সদরের বুড়িপোতা গ্রামের আব্দুস সামাদের ছেলে। ‌ লেখাপড়ার সুবাদে মেহেরপুর শহরের শেখ পাড়ায় নানা বাড়িতে বসবাস করেন আকমল। ‌ এদিকে মাহফুজুর রহমানের বাড়িও মেহেরপুর জেলায়। তিনি সদর উপজেলার গহরপুর গ্রামের হাসান আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে গাংনী অফিসের উদ্দেশ্যে যাচ্ছিলেন সহকারী প্রকৌশলী মাহফুজুর রহমান। একই সময়ে মেহেরপুর শহরের দিকে যাচ্ছিলেন কলেজ ছাত্র আকমল হোসেন। বন বিভাগের সামনে পৌঁছালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ‌ এতে মোটরসাইকেল চালক মাহফুজুর রহমান ও আকমল হোসেন রাস্তার উপরে ছিটকে পড়েন। গুরুতর যখম অবস্থায় তাদেরকে স্থানীয়রা মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। ‌ সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত বলে ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মেহেরপুর সদর থানার (ওসি) মেজবাহ উদ্দিন জানান, মরদেহ এবং দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল দুটি পুলিশ হেফাজতে নেয়া হচ্ছে। ‌ নিহতের পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা সম্পন্ন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category