• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনী মহিলা ডিগ্রি কলেজে দুদকের অভিযান

বিবর্তন প্রতিবেদক:
Update : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
গাংনী মহিলা ডিগ্রি কলেজে দুদকের অভিযান
গাংনী মহিলা ডিগ্রি কলেজে দুদকের অভিযান

অধ্যক্ষের বিরুদ্ধে জাল সনদ ও অর্থ আত্মসাতের অভিযোগ

মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রি কলেজে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কলেজের অধ্যক্ষ খোরশেদ আলীর বিরুদ্ধে ভুয়া বয়স ও শিক্ষাগত সনদ জালিয়াতির মাধ্যমে অধ্যক্ষ পদে বহাল থাকার অভিযোগসহ অর্থ আত্মসাতের অভিযোগে এ অভিযান চালানো হয়।

মঙ্গলবার (২৪ জুন) দুপুর ১২টার দিকে দুদক কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদের নেতৃত্বে একটি টিম এ অভিযান চালায়। অভিযানের সময় কলেজের বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখেন দুদক কর্মকর্তারা।

দুদক সূত্রে জানা গেছে, অধ্যক্ষ খোরশেদ আলী ভুয়া বয়স দেখিয়ে ও সনদ জালিয়াতি করে দীর্ঘদিন ধরে অধ্যক্ষ পদে বহাল রয়েছেন। এছাড়া কলেজের বিভিন্ন ফান্ডের টাকা অনিয়মের মাধ্যমে আত্মসাৎ করারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতে সরেজমিনে তদন্ত করতে কলেজে আসেন দুদকের একটি টিম। তবে কলেজ অধ্যক্ষ খোরশেদ আলী ছুটিতে অবস্থান করায় তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে দুদক কুষ্টিয়া আঞ্চলিক কার‌্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ জানান, তদন্ত চলমান রয়েছে এবং প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। প্রমাণ পাওয়া গেলে পরবর্তীতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category