• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

মসজিদভিত্তিক পাঠাগারে শেখ মুজিবকে নিয়ে লেখা বই দেখে স্থানীয়দের ক্ষোভ

জিয়াউর রহমান, কুষ্টিয়া:
Update : সোমবার, ২৩ জুন, ২০২৫
মসজিদভিত্তিক পাঠাগারে শেখ মুজিবকে নিয়ে লেখা বই দেখে স্থানীয়দের ক্ষোভ
মসজিদভিত্তিক পাঠাগারে শেখ মুজিবকে নিয়ে লেখা বই দেখে স্থানীয়দের ক্ষোভ

কুষ্টিয়ার কুঠিপাড়া মডেল মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদভিত্তিক পাঠাগারে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে বিতরণ করা বইয়ের তালিকায় স্থান পেয়েছে শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা একাধিক বই। ধর্মীয় প্রতিষ্ঠানে রাজনৈতিক বই বিতরণ নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ করেছেন স্থানীয়রা।

জেলা ইসলামিক ফাউন্ডেশনের তথ্যমতে, কুষ্টিয়ায় বর্তমানে ২০০ থেকে ৩০০টি মসজিদভিত্তিক পাঠাগার পরিচালিত হচ্ছে। ২০২৩ সালে নতুনভাবে ১৯টি পাঠাগার অনুমোদন পায়। মসজিদভিত্তিক এসব পাঠাগারের জন্য ঢাকা থেকে কিছু বই পাঠানো হয়। এসব বইয়ের মধ্যেই ‌‘মুজিব বচন ইতিহাসের রক্তাক্ত ঘটনাবলী ১৫ আগস্ট’ বঙ্গবন্ধুর উক্তি সংগ্রহ’সহ নানা ধরনের বই অন্তর্ভুক্ত ছিল।

সম্প্রতি জগতি পশ্চিমপাড়া জামে মসজিদের পক্ষে পাঠাগারের জন্য বই ও বুকশেলফ চাওয়া হলে ইসলামিক ফাউন্ডেশন প্রদত্ত তালিকায় এসব বই দেখতে পান মসজিদের সেক্রেটারি মুস্তাফিজুর রহমান পলাশ। এর পরপরই স্থানীয়ভাবে এ নিয়ে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

মুস্তাফিজুর রহমান পলাশ অভিযোগ করে বলেন, ধর্মীয় পাঠাগারে কোরআন-হাদিস সংক্রান্ত বই থাকার কথা, সেখানে বঙ্গবন্ধুর ওপর লেখা বই কীভাবে এলো? আমরা গণঅভ্যুত্থানের পরে এমন রাজনৈতিক প্রভাব দেখার আশা করিনি। তিনি আরও বলেন, ফাউন্ডেশনের কর্মকর্তারা বিষয়টি চেপে যেতে’ বলেন এবং অনুরোধ করেন যেন এটি গণমাধ্যমে না আসে।

আলিম মুজাহিদ নামের আরেক ব্যক্তি বলেন, আমরা যখন বই নিতে যাই, তখন বান্ডিল খুলে দেখি কোরআন-হাদিসের সঙ্গে শেখ মুজিবের বইও রয়েছে। কিছু পাঠাগারে বুকশেলফেও এসব বই আগে থেকেই রাখা ছিল।’

এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের কুষ্টিয়া জেলার উপপরিচালক হেলালুজ্জামান বলেন, বইগুলো ২০২৩ সালে পাঠানো হয়েছিল। লোকবল সংকটের কারণে প্রতিটি বই চেক করা সম্ভব হয়নি। আগামীতে এ ধরনের ঘটনা যেন না ঘটে সে বিষয়ে আমরা সতর্ক থাকবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category