• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

ঝিনাইদহ সদর হাসপাতালে সিটি স্ক্যানসহ বিভিন্ন সেবা চালুর দাবিতে মানববন্ধন

রাজু আহমেদ, ঝিনাইদহ:
Update : শনিবার, ১৪ জুন, ২০২৫
ঝিনাইদহ সদর হাসপাতালে সিটি স্ক্যানসহ বিভিন্ন সেবা চালুর দাবিতে মানববন্ধন
ঝিনাইদহ সদর হাসপাতালে সিটি স্ক্যানসহ বিভিন্ন সেবা চালুর দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ সদর হাসপাতালে আইসিইউ, সিসিইউ, কিডনি ডায়ালাইসিস, এমআরআই ও সিটি স্ক্যান চালুর দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ শনিবার সকালে সদর হাসপাতালের সামনে এ কর্মসূচীর আয়োজন করে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। এ সময় ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

মানববন্ধনে ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রকৌশলী আবুল বাশার, উপদেষ্টা কামরুল ইসলাম, ডাঃ মো: শফিউল আলম সোহাগ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল কাজলসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ঝিনাইদহের ২০ লাখ মানুষের উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য দ্রুত সদর হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ), করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ), কিডনি ডায়ালাইসিস, এমআরআই এবং সিটি স্ক্যানের মতো অত্যাবশ্যকীয় সুবিধা চালু করার দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category