• সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মুজিবনগরে ইয়াবাসহ মাদক কারবারী আটক

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ২ জুন, ২০২৫
মুজিবনগরে ইয়াবাসহ মাদক কারবারী আটক
মুজিবনগরে ইয়াবাসহ মাদক কারবারী আটক

মেহেরপুরের মুজিবনগর-দর্শনা সড়কের বল্লভপুর নামক স্থানে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছ পুলিশ। সোমবার (২ জুন) বিকেলে একটি মোটরসাইকেলসহ মোফাজ্জেল হককে (৪৬) আটক করা হয়। পরে তার মোটরসাইকেলে তল্লাশী চালিয়ে এক হাজার একশ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক মাদক কারবারী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার লক্ষিপুর গ্রামের মৃত জালাল উদ্দীনের ছেলে।

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মুজিবনগর উপজেলার কেদারগঞ্জবাজার থেকে একটি ইয়াবার চালান মোটরসাইকেলযোগে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে মুজিবনগর-দর্শনা সড়কের বল্লভপুর নামক স্থানে অবস্থান নেয় ওসিসহ মুজিবনগর থানা পুলিশের একটি দল। পরে দ্রুত গতির মোরসাইকেলের গতিরোধ করে পুলিশের ঐ দলটি। মোটরসাইকেলে তল্লাশী চালিয়ে একটি ব্যাগের ভিতরে পলিথিনে মোড়ানো এক হাজার এক শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, ইয়াবার এই চালানটি কক্সবাজার থেকে মুজিবনগরে এসেছিলো বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। এখান থেকেই ইয়াবার চালান ক্ষুদ্র ক্ষদ্র করে ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হয়। আটক মোফাজ্জল হককে জিজ্ঞাসাবাদ চলছে। এই ইয়াবার চালানটি কে কিভাবে নিয়ে আসছিলো, কোথায় বিক্রি করা হতো সে তথ্যগুলো বের করার চেষ্টা করা হচ্ছে। তার নামে মুজিবনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলার প্রস্তুতিও চলছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category