• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

অবশেষে গাংনীর রুয়েরকান্দি যুবসমাজ পেলো খেলার মাঠ

বিবর্তন প্রতিবেদক:
Update : রবিবার, ২৫ মে, ২০২৫
অবশেষে গাংনীর রুয়েরকান্দি যুবসমাজ পেলো খেলার মাঠ
অবশেষে গাংনীর রুয়েরকান্দি যুবসমাজ পেলো খেলার মাঠ

স্বাধীনতা পরবর্তী সময়ের পর থেকেই খেলার মাঠের দাবি ছিলো রুয়েরকান্দি গ্রামের যুব সমাজের। কোন প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য অনুশীলনে যেতে হতো পার্শ্ববর্তী হেমায়েতপুর অথবা মিকুশিস হাই স্কুল মাঠে। গ্রামের যুবসমাজ গ্রামবাসীর কাছে আবেদন করে খেলার মাঠের জন্য।

স্থানীয় যুবক আনোয়ার হোসেনের সহায়তায় গ্রামের লোকজন একতাবদ্ধ হয়ে একটা খেলার মাঠ তৈরির সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী সকলের উদ্যোগে খেলার মাঠের জন্য পাঁচ বিঘা জমি প্রদান করা হয়।

রবিবার (২৫ মে) দুপুরে এক অনাড়ম্বর পরিবেশে খেলার মাঠটি উদ্বোধন কালে স্থানীয়রা জানান, এখন থেকে এই মাঠে অনুশীলন করতে পারবেন তারা। সেই সাথে নতুন নতুন খেলোয়াড় তৈরি হবে। বিভিন্ন খেলার প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন তারা। মাওলা বক্স জানান, গ্রামের লোকজন একতাবদ্ধ না থাকায় খেলার মাঠ তৈরি করা সম্ভব হয়নি। এখন সকলেই যুব সমাজের মুখের দিকে তাকিয়ে খেলার মাঠের জন্য জায়গা ছেড়ে দিলেন। এতে যুব সমাজের কাছে গ্রামের লোকজনের মূল্যায়ন বৃদ্ধি পেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category