• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

মুজিবনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
মুজিবনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত
মুজিবনগরে মোটরসাইকেল দুর্ঘটনায় এনজিও কর্মী নিহত

মেহেরপুরের মুজিবনগর উপজেলার গোপালনগরে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে গোলাম রব্বানী নামের এক এনজিও কর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে।
গোলাম রব্বানী ‘গাক’ নামের একটি এনজিওর ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি যশোর জেলা সদরের নরসিংহকাটি গ্রামে।

গাক এনজিওর মুজিবনগর শাখা ব্যবস্থাপক হাবিবুর রহমান জানান, পেশাগত দায়িত্ব পালনকালে গোলাম রব্বানী রসিকপুর গ্রাম থেকে গোপালনগর হয়ে অফিসে ফিরছিলেন। গোপালনগর মাধ্যমিক বিদ্যালয়ের পাশে অজ্ঞাত এক মোটরসাইকেল চালকের সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। গুরুতর আঘাত পেয়ে গোলাম রব্বানী রাস্তার উপরে ছিটকে পড়েন। এ সময় ওই মোটরসাইকেল চালক দ্রুত পালিয়ে যায়। ‌ স্থানীয়রা গোলাম রব্বানীকে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোলাম রব্বানীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মুজিবনগর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। ‌পালিয়ে যাওয়া মোটরসাইকেল চালককে চিহ্নিত করে আটকের চেষ্টা করছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category