মেহেরপুরের উপর দিয়ে বইছে অতি তীব্র তাপদাহ। প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে তাপমাত্রা। এতে অতিষ্ঠ হয়ে পড়েছে প্রাণীকুল।
গতকাল শনিবার সন্ধ্যা ছয়টায় দেশের সর্বোচ্চ ৪২ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছিল মেহেরপুরের প্রতিবেশী জেলা চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস।
আজ দুপুর তিনটায় ৪১ দশমিক ৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
আজ রবিবার ও সকালে আকাশ ছিল মেঘলা। এর সাথে বাতাস বয়ে চলায় কিছুটা স্বস্তি ছিল। তবে বেলা বাড়ার সাথে সাথে রোদের তীব্রতায় তীব্র গরম অনুভূত হয়। এতে চরম বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষেরা। মিল কলকারখানা ও কৃষি কাজে ভাটা পড়েছে। তীব্র রোদ আর গরমে কাজ করতে পারছে না মানুষ। সড়কগুলোতেও কমেছে মানুষ চলাচল। রোদ আর গরমের তীব্রতায় জরুরি প্রয়োজন। ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই।