• শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
শিরোনাম:
কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ গাংনীতে স্থানীয় নির্বাচনে প্রার্থী ঘোষনা করেছে খেলাফতে মজলিস দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার

গাংনীতে গাঁজা সেবীর এক মাসের কারাদন্ড

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ৫ মে, ২০২৫
গাংনীতে গাঁজা সেবীর এক মাসের কারাদন্ড
গাংনীতে গাঁজা সেবীর এক মাসের কারাদন্ড

মেহেরপুরের গাংনীতে শাহের আলী নামের এক মাদকসেবী ৫০ টাকা জরিমানা ও এক মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার বেলা ১১ টার দিকে ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ হাকিম ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা এ দন্ড প্রদান করেন।

দন্ডিত শাহের আলী গাংনী উপজেলার ঢেপা গ্রামের আব্দুল জলিলের ছেলে। তাকে মেহেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, শাহের আলী চিহ্নিত মাদক সেবী। ঘটনার সময় সে জুগিন্দা খ্রীস্টান মিশনের পাশে বসে গাঁজা সেবন করছিল। এ সময় মেহেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম তাকে গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামাদিসহ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত তার কাছ থেকে ৫০ টাকা জরিমানা আদায় করেন ও এক মাসের কারাদন্ড প্রদান করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category