• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

কুষ্টিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

জিয়াউর রহমান, কুষ্টিয়া
Update : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত
কুষ্টিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

র‌্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে কুষ্টিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ পালিত হয়েছে। ‘দ্বন্দ্বে কোন আনন্দ নাই আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে কোন চিন্তা নাই’ এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের ন্যায় কুষ্টিয়াতেও দিবসটি পালিত হয়।

এ উপলক্ষ্যে সোমবার (২৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া জেলা জজ আদালত প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শেষে জেলা আইনজীবী সমিতির পদ্মা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়ার সিনিয়র জেলা ও দায়রা জজ এবং লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান বেগম ছুমিয়া খানম, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তপন রায়, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাতিল মাহমুদ, লিগ্যাল এইড অফিসার তারিক হাসানসহ কুষ্টিয়া জজশীপ ও ম্যাজিস্ট্রেসির কর্মরত সকল বিচারকগণ ও জেলা আইনজীবী সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

জেলা লিগ্যাল এইড কমিটি কুষ্টিয়া এ কর্মসূচির আয়োজন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category