• সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নকল গুল এবং বিক্রি নিষিদ্ধ নাইট ক্রিম বিক্রির অপরাধে গাংনীতে দুই ব্যবসায়ীর জরিমানা

বিবর্তন প্রতিবেদক:
Update : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
নকল গুল এবং বিক্রি নিষিদ্ধ নাইট ক্রিম বিক্রির অপরাধে গাংনীতে দুই ব্যবসায়ীর জরিমানা
নকল গুল এবং বিক্রি নিষিদ্ধ নাইট ক্রিম বিক্রির অপরাধে গাংনীতে দুই ব্যবসায়ীর জরিমানা

মেহেরপুরের গাংনীর দুটি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৫৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) দুপুরে বাঁশাবাড়িয়া এবং গাংনী বাজারের এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মামুনুল হাসান।

অভিযান সুত্রে জানা গেছে, বাঁশবাড়ীয়া গ্রামের মিজান ব্রাদাস নামের একটি প্রতিষ্ঠানে গনি গুল এর অনুকরণে নকল গুল সরবরাহ ও বিক্রি করে আসছিল। অভিযানে ওই প্রতিষ্ঠানে নকল গুল পাওয়া যায়। অভিযানে নকল গুল জব্দ করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী প্রতিষ্ঠান মালিকের কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই অভিযানে গাংনী বাজারের আকমাল স্টোর এন্ড গিফট হাউজে বিক্রি নিষিদ্ধ নাইট ক্রিম পাওয়া যায়। এছাড়াও দোকানটিতে লাইসেন্স ছাড়াই বিক্রি করা হয় শিশু খাদ্য। বিক্রি নিষিদ্ধ নাইট ক্রীম বিক্রি এবং শিশু খাদ্যের লাইসেন্স না থাকার অপরাধে দোকান মালিকের কাছ থেকে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে জব্দ করা হয় নাইট ক্রিম।

অভিযানের বিষয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মামুনুল হাসান বলেন, সরকার নিষিদ্ধ ১৭টি কসমেটিক্স পণ্য রয়েছে। যা ব্যবহারে মুখের ক্যান্সরসহ নানা রোগ হয়। এসব পণ্য বিক্রি করা নিষিদ্ধ জেনেও দোকানে প্রদর্শণ এবং বিক্রি করা হচ্ছে। এসব পণ্য থেকে সবাইকে সতর্ক থাকার আহবান জানান তিনি।

অভিযানে আরও উপস্থিত ছিলেন কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব মেহেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, গাংনী উপজেলা স্যানেটারি ইন্সেপেক্টর মশিউর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category