• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি

বর্ষবরণে গাংনীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
বর্ষবরণে গাংনীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত
বর্ষবরণে গাংনীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

লাঠিখেলা ঢোল আর লাঠির তালে তালে নাচানাচি। অন্যদিকে প্রতিপক্ষের হাত থেকে আত্মরক্ষার কৌশল অবলম্বনের প্রচেষ্টা। সেই সঙ্গে টান টান উত্তেজনা। আবহমানকাল ধরে বিনোদনের খোরাক জোগাচ্ছে এই লাঠিখেলা। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে আজ পহেলা বৈশাখ এমনি এই লাঠিখেলা অনুষ্ঠিত হলো মেহেরপুরের গাংনী উপজেলা চত্ত্বরে। খেলাটি উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মাঠে নামেন লাঠিয়ালরা। তারা কখনো ঢোল আর কাঁশরের তালে তালে নেচে নেচে তাদের কসরত দেখান, আবার কখনো প্রতিপক্ষকে ঘায়েল করতে চালান লাঠি ও সড়কি। প্রতিপক্ষ লাঠিয়াল সেই আঘাত ঠেকিয়ে প্রতিঘাত করতে সদা প্রস্তুত বেতের তৈরি ঢাল আর লাঠি নিয়ে। আবার কেউ লাঠি ঘুরিয়ে দর্শকদের আকৃষ্ট করেন। এক সময় চোর-ডাকাত আর প্রতিপক্ষের হামলা থেকে রক্ষা পেতে লাঠিখেলার কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ছাড়া দর্শকদের আনন্দেরও খোরাক এই খেলার কলাকৌশল ও শারীরিক কসরত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category