• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনাম:
পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে প্রথম এফসিটিসির আচরণবিধি গ্রহণ করল কুয়েট গাংনীর সীমান্তে বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ গুলি উদ্ধার বেনাপোলে বিজিবির নিরাপত্তা জোরদার মুরগীর খামারের বর্জ্য ফেলে ১০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ

বর্ষবরণে গাংনীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
বর্ষবরণে গাংনীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত
বর্ষবরণে গাংনীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

লাঠিখেলা ঢোল আর লাঠির তালে তালে নাচানাচি। অন্যদিকে প্রতিপক্ষের হাত থেকে আত্মরক্ষার কৌশল অবলম্বনের প্রচেষ্টা। সেই সঙ্গে টান টান উত্তেজনা। আবহমানকাল ধরে বিনোদনের খোরাক জোগাচ্ছে এই লাঠিখেলা। গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে আজ পহেলা বৈশাখ এমনি এই লাঠিখেলা অনুষ্ঠিত হলো মেহেরপুরের গাংনী উপজেলা চত্ত্বরে। খেলাটি উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মাঠে নামেন লাঠিয়ালরা। তারা কখনো ঢোল আর কাঁশরের তালে তালে নেচে নেচে তাদের কসরত দেখান, আবার কখনো প্রতিপক্ষকে ঘায়েল করতে চালান লাঠি ও সড়কি। প্রতিপক্ষ লাঠিয়াল সেই আঘাত ঠেকিয়ে প্রতিঘাত করতে সদা প্রস্তুত বেতের তৈরি ঢাল আর লাঠি নিয়ে। আবার কেউ লাঠি ঘুরিয়ে দর্শকদের আকৃষ্ট করেন। এক সময় চোর-ডাকাত আর প্রতিপক্ষের হামলা থেকে রক্ষা পেতে লাঠিখেলার কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ছাড়া দর্শকদের আনন্দেরও খোরাক এই খেলার কলাকৌশল ও শারীরিক কসরত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category