• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

মেহেরপুর পৌরসভা কর্মচারী ইউনিয়নের নির্বাচনে সভাপতি খলিল-সম্পাদক দিপু

বিবর্তন প্রতিবেদক
Update : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
মেহেরপুর পৌরসভা কর্মচারী ইউনিয়নের নির্বাচনে সভাপতি খলিল-সম্পাদক দিপু
মেহেরপুর পৌরসভা কর্মচারী ইউনিয়নের নির্বাচনে সভাপতি খলিল-সম্পাদক দিপু

মেহেরপুর পৌরসভা কর্মচারী ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে আজ। ভোট গ্রহন শেষে ফলাফলে সভাপতি পদে খলিলুর রহমান, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সানোয়ার হোসেন দিপু।

নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আবু হেনা মোস্তফা কামাল জানান, শনিবার পৌরসভার অভ্যান্তরে ভোট কেন্দ্রে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন করা হয়। নির্বাচনে প্রাপ্ত ভোটের ফলাফলে- সভাপতি পদে-বাই সাইকেল প্রতীকে খলিলুর রহমান (৪৪ ভোট) পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম দুইজন সেলিম খান ও এসকেন আলী পেয়েছেন (১৬ ভোট)। সাধারন সম্পাদক পদে- ফুটবল প্রতীকে সানোয়ার হোসেন দিপু (৬১ ভোট) পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম জাহাঙ্গীর কবির পেয়েছেন (১৮ ভোট)। সহ-সভাপতি পদে- দেয়াল ঘড়ি প্রতীকে লাভলী মন্ডল (৫০ ভোট) পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম আরজিয়া খাতুন পেয়েছেন (২৫ ভোট)। সহ-সাধারণ সম্পাদক পদে- আম প্রতীকে কামরুন্নাহার (৫০ ভোট) পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম ওয়াহেদুল ইসলাম পেয়েছেন (২৯ ভোট)। কোষাধ্যক্ষ পদে- চাকা প্রতীকে মেহেদী হাসান মামুন (৪৭ ভোট) পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম হিরোক শেখ পেয়েছেন (৩২ ভোট)। সাংগাঠনিক সম্পাদক পদে- মোরগ প্রতীকে সাঈদ হোসেন (৪৫ ভোট) পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম সুজন শেখ পেয়েছেন (৩৩ ভোট) এবং প্রচার সম্পাদক পদে- বিনা প্রতিদ্বন্দ্বীতায় সাজেদুল ইসলাম নির্বাচিত হন।নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৭৯ জন। ৭৯ জনই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category