• সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম:
২৯২ বোতল ফেন্সিডিল মামলায় মিনারুলের ১০ বছর কারাদণ্ড বিশ্ব স্থানীয়করণ দিবসে অর্থনীতি, সংস্কৃতি ও পরিবেশ সুরক্ষায় স্থানীয়করণের দাবি গাংনীর তপন হত্যা মামলার পলাতক আসামি মন্টু শাহ গ্রেফতার গাংনীতে দুর্বৃত্তের আগুনে পুড়ে ছাই হার্ডওয়্যার ব্যবসায়ীর স্বপ্ন মেহেরপুরে ৩৫০ গ্রাম গাঁজাসহ আটক-২ ইসলামনগর মৌজায় অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে বাহাগুন্দা গ্রামবাসীর বিক্ষোভ গাড়াবাড়িয়ায় বিএনপি নেতার নাম ভাঙিয়ে জমি দখল, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি’র প্রতিরোধ মেহেরপুরে পৌর বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের জন্মদিন পালিত মেহেরপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু

গাংনীতে বিএনপি অফিসে হামলার মামলায় সাবেক এমপি-মেয়র ও অনলাইন জুয়াড়ীসহ সুদ ব্যবসায়ীর নাম

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
গাংনীতে বিএনপি অফিসে হামলার মামলায় সাবেক এমপি-মেয়র ও অনলাইন জুয়াড়ীসহ সুদ ব্যবসায়ীর নাম
গাংনীতে বিএনপি অফিসে হামলার মামলায় সাবেক এমপি-মেয়র ও অনলাইন জুয়াড়ীসহ সুদ ব্যবসায়ীর নাম

২০১৮ সালে মেহেরপুরের গাংনীতে বিএনপি অফিসে হামলার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। কতিপয় আওয়ামী লীগ নেতাকর্মী, অনলাইন জুয়াড়ি ও সুদ ব্যবসায়ীদেরকে অর্থ দিয়ে আওয়ামী লীগ নেতারা হামলা ও লুটপাট চালায় বলে অভিযোগ মামলার এজাহারে।
মেহেরপুর-২ আসনের সাবেক এমপি ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জান খোকন, সাবেক পৌর মেয়র এবং আওয়ামী লীগ নেতা আহম্মেদ আলীসহ ৫০ জন আসামির নাম উল্লেখ করা হয়েছে মামলার এজাহারে। এছাড়াও অজ্ঞাতনামা আরও১০০-১৫০ জন আসামি রয়েছেন।
মেহেরপুর জেলা ছাত্রদলের সহ সভাপতি রেজয়ানুল হক ইমন বাদি হয়ে বৃহস্পতিবার (১০ এপ্রিল) মেহেরপুর দ্রুত বিচার আদালতে মামলাটি দায়ের করেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে গাংনী থানাকে এজাহারভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছেন বলে বাদি সুত্রে জানা গেছে।
সাবেক এমপি সাহিদুজ্জামান খোকন এবং সাবেক মেয়র আহম্মেদ আলীকে অনলাইন জুয়াড়ী ও সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয়দাতা হিসেবে অভিযোগ করা হয়েছে। মামলার এজাহারে বাদি অভিযোগ করেছেন, ২০১৮ সালের ২০ ডিসেম্বর আসামিরা বিএনপি কার্যালয়ের সামনে লাঠিসোটা ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মিছিল করে। পতিত শেখ হাসিনা সরকারের স্বেরাচারী একদলীয় নির্বাচন আয়োজনকালে ত্রাসের রাজত্ব কায়েম করে জননিরাপত্তা বিঘ্নিত করার অংশ হিসেবে তারা এ মিছিল করে। এসময় তারা কার্যালয়ে আগুন লাগিয়ে দেয়। কার্যালয়ে রক্ষিত গুরুত্বপূর্ণ নথিপত্র, ৬টি টেবিল, গদি মোড়ানো চেয়ার ১০টি, প্লাস্টিক চেয়ার ১০০টি যার আনুমানিক মূল্য তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আগুনে পুড়ে ভস্মীভূত হয় এবং কার্যালয়ের বৈদ্যুতিক মিটার ভাঙচুর করে ক্ষতিসাধন করে। এসময় তারা সাবেক প্রধানমন্ত্রী ও বিএপি চেয়ার পার্সন বেগম খালেদা জিয়ার ছবি ভাংচুর করে অবমাননা করে। বাদিসহ নেতাকর্মীরা তাদের হামলায় প্রাণ বাঁচাতে কার্যালয় ছেড়ে পালিয়ে যায়। তখন আসামিরা ত্রাস সৃষ্টির জন্য বিএনপি কার্যালয়ের সামনের সড়কে কয়েকটি বোমার বিষ্ফোরণ ঘটায়। এসময় তারা গাংনী বাজারজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় এবং ত্রাস সৃষ্টি করে উল্লাস করতে থাকে।
মামলা করতে বিলম্ব হওয়ার কারণ হিসেবে ক্ষমতাসীনদের ক্ষমতার দাপটকে উল্লেখ করেছেন মামলার বাদি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category