• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে স্বামী-স্ত্রী ও শ্বশুর-শাশুড়িসহ আটক-৫

বিবর্তন প্রতিবেদক
Update : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে স্বামী-স্ত্রী ও শ্বশুর-শাশুড়িসহ আটক-৫
মেহেরপুরে মাদকবিরোধী অভিযানে স্বামী-স্ত্রী ও শ্বশুর-শাশুড়িসহ আটক-৫

মেহেরপুর শহরের মল্লিকপাড়া ও মিয়াপাড়ায় যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে স্বামী-স্ত্রী, শ্বশুর-শাশুড়িসহ পাঁচজনকে আটক করা হয়েছে। এ সময় প্রায় ২ লাখ টাকা মূল্যের ২০ গ্রাম হিরোইন ও মাদক বিক্রির নগদ ৫ লাখ ৬২ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়।

আজ মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদক ও অর্থ উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন মিয়াপাডা এলাকার চঞ্চল হোসেন (৪২), তার স্ত্রী সাগরিকা খাতুন, শ্বশুর মহিরউদ্দিন (৫৫), শাশুড়ি চায়না খাতুন (৫০), এবং একই এলাকার নুরুল ইসলাম (৪৫)। চঞ্চল হোসেন মৃত শাহাদত হোসেন সাজুর ছেলে এবং মহিরউদ্দিন কিয়ামউদ্দিনের ছেলে। অভিযান চলাকালে চঞ্চল ও মহিরউদ্দিনের বাড়ি থেকে হিরোইন এবং বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হিরোইনের বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা বলে জানা গেছে।
ঘটনাস্থলেই বসানো হয় ভ্রাম্যমাণ আদালত, যেখানে নুরুল ইসলামকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তিন মাসের কারাদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খাইরুল ইসলাম।
অন্য চার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। অভিযানে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান ও যৌথ বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category