• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীর ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৪ জন গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
গাংনীর ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৪ জন গ্রেফতার
গাংনীর ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৪ জন গ্রেফতার

মেহেরপুরের গাংনী উপজেলা ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের ৪ নেতা কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৯ মার্চ) দিবাগত রাতে জেলা গোয়েন্দা পুলিশ ও গাংনী থানা পুলিশের যৌথ টিম বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।

গ্রেফারকৃতরা হচ্ছে- জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক কমিটির সদস্য রেজাউল করিম (২৮), গাংনী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম ইন্টু (৩১), জেলা সেচ্ছাসেবক লীগের সদস্য আনোয়ার আহম্মেদ রমিন(২৮) ও উপজেলা ছাত্রলীগের উপ স্কুল বিষয়ক সম্পাদক রেদানুর জামান (২০)। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামী হিসেবে তাদেরকে মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়।

গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, সর্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করতে বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। আসামীদের মেহেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। বিশেষ এ অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category