• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ কলকাতায় হোটেলে অগ্নিকান্ডে সন্তানসহ কুষ্টিয়ার সাংবাদিক দম্পতি নিহত মেহেরপুরে মেধাবী শিক্ষার্থীদের জেলা পরিষদের বৃত্তি প্রদান গাংনীতে ৪ পিস ইয়াবাসহ যুবক আটক: জেল-জরিমানা

কুষ্টিয়া খামারির মাথায় পিস্তুল ধরে গরু লুটের অভিযোগ

জিয়াউর রহমান, কুষ্টিয়া
Update : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
কুষ্টিয়া খামারির মাথায় পিস্তুল ধরে গরু লুটের অভিযোগ
কুষ্টিয়া খামারির মাথায় পিস্তুল ধরে গরু লুটের অভিযোগ

কুষ্টিয়ার দৌলতপুরে খামারির মাথায় পিস্তুল ধরে ৪টি গরু লুটের ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে উপজেলার দৌলতপুর সদর ইউনিয়নের দৌলতখালী খাঁপাড়ায় এ ঘটনা ঘটে।

লুট হওয়া ক্ষুদ্র খামার মালিক মাজলুল হক বলেন, সোমবার গভীর রাতে ১৫ থেকে ২০ জন সশস্ত্র সন্ত্রাসী আমার আঙ্গিনায় প্রবেশ করে গোয়াল ঘর থেকে গরু নিয়ে যেতে থাকে। এ সময় টের পেয়ে সন্ত্রাসীদের বাঁধা দেওয়ার চেষ্টা করলে তারা আমাদের মাথায় পিস্তুল ঠেকিয়ে ৪টি গরু নিয়ে যায়।

লুট হওয়া গরুর মূল্য ৪ লাখ টাকা উল্লেখ করে দৌলতপুর থানায় অভিযোগ দিয়েছেন মাজলুল হক। ওই রাতে ইউনিয়নের চকদৌলতপুর গ্রামের দিন মজুর রুলা আলীর গোয়াল ঘর থেকে দেড় লাখ টাকা মূল্যের আরও একটি গরু চুরি হয়েছে।

দৌলতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, রাতে খবর পেয়ে আমিসহ পুলিশের টহল দল ঘটনাস্থল পরিদর্শন করেছি । গরুর মালিকের দায়ের করা অভিযোগ অনুযায়ী গরু উদ্ধারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category