• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

মেহেরপুর কৃষি অধিদপ্তরের সাইনবোর্ডে ভেসে উঠলো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
মেহেরপুর কৃষি অধিদপ্তরের সাইনবোর্ডে ভেসে উঠলো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান
মেহেরপুর কৃষি অধিদপ্তরের সাইনবোর্ডে ভেসে উঠলো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের ক্ষমতাচ্যুতর পরে দেশের বিভিন্ন স্থানে বিলবোর্ডে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু নাম ভেসে উঠতে দেখা যায়।

এবার জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখা হঠাৎ ভেসে ওঠে মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান ফটকের ডিসপ্লে বোর্ডে।

শুক্রবার (২১ মার্চ) রাত ১১ টার দিকে শহরের

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান ফটকের ডিজিটাল ডিসপ্লে বোর্ডে এ লেখা ভেসে ওঠে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রধান ফটকের ডিজিটাল ডিসপ্লে বোর্ডে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু লেখা দেখতে পান পথচারীরা। বেশ কয়েক মিনিট এই লেখাটি ভেসে উঠলে উৎসুক জনতা ছবি ও ভিডিও ধারণ করেন। ঘটনাস্থলে পৌছে

ক্ষোভ জানায় বিএনপির নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার বলেন, কে বা কারা কিভাবে ঘটনাটি ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

মেহেরপুর অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খাঁন বলেন, ঘটনার পরপরই পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category