• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
শিরোনাম:
শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা

সততা ও নির্ভূলতা অর্জন করতে পারলেই আত্মমর্যাদা অর্জন করা সম্ভব-মনির হায়দার

বিবর্তন প্রতিবেদক
Update : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
সততা ও নির্ভূলতা অর্জন করতে পারলেই আত্মমর্যাদা অর্জন করা সম্ভব-মনির হায়দার
সততা ও নির্ভূলতা অর্জন করতে পারলেই আত্মমর্যাদা অর্জন করা সম্ভব-মনির হায়দার

জীবনে সফল হওয়া সহজ তবে স্বার্থকতা অর্জন করা বড় কঠিন। আর এজন্য আপনাকে সৎ হতে হবে সেই সাথে থাকতে হবে নির্ভূলতা। এই দুটির সমন্বয় ঘটাতে পারলেই স্বার্থকতা অর্জন করা সম্ভব। কথাগুলো বলেছেন অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারি মনির হায়দার। আজ শুক্রবার দুপুরে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত সাংবাদিকদের তিন দিনের প্রশিক্ষণ শেষে সনদ বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, সাংবাদিকতার মাধ্যমেই আপনি আপনার স্বার্থকতা দ্রুত অর্জন করতে পারবেন। কারণ এ পেশা থেকেই আপনি বৃহত্তর জনগোষ্ঠীর উপকারে আসতে পারেন। অন্য কোন পেশা থেকে এটি দ্রুত অর্জন করা সম্ভব নয়। এ জন্য দরকার নির্ভূলতা। আপনি যদি ২০ টি রিপোর্ট নির্ভূলতার সাথে করতে পারনে, একটি রিপোর্ট যদি ভূল হয় তাহলে আপনার সমস্ত অর্জন শেষ হয়ে যাবে। একটিমাত্র ভূলের কারণে। আপনি নিজেকে আলোচনায় রাখার জন্য ফেক নিউজ করতে পারেন, এতে আপনার আত্মমর্যাদা তৈরি হবে না। অনেক বেশি রিপোর্ট করার জন্য আপনি সামনে যা পাইলেন তা দিয়ে রিপোর্ট তৈরি করে দিলেন। দিন শেষে আপনি আপনার কাঙ্খিত জায়গায় নাও যেতে পারেন। এই প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকতায় উন্নতি করতে পারেন। এজন্যই এ প্রশিক্ষণে সব সাংবাদিকদের বেশি বেশি করে অংশ নেওয়া উচিৎ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফজলুল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ, সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেহেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাজেদুল হক মানিক।
পরে তিন দিনের প্রশিক্ষণে অংশ নেওয়া টেলিভিশন ও প্রীন্ট মিডিয়ার ৭০ জন সাংবাদিকদের হাতে সনদ তুলে দেন প্রধান অতিথি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category