• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

মেহেরপুরে পানি সম্পদ ব্যবস্থাপনায় গণশুনানি অনুষ্ঠিত

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
মেহেরপুরে পানি সম্পদ ব্যবস্থাপনায় গণশুনানি অনুষ্ঠিত
মেহেরপুরে পানি সম্পদ ব্যবস্থাপনায় গণশুনানি অনুষ্ঠিত

নদ-নদী খাল-পুকুর খনন ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রকল্প প্রণয়নে গনশুনানি করেছে পানি উন্নয়ন বোর্ড। আজ বেলা ১১টার দিকে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি নীলকুঠিতে কাজলা নদীর তীরে এ গনশুনানি অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ। মেহেরপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল হান্নান প্রধানের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি গাজী মুয়্যীদুর রহমান। শুনানিতে এলাকার বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় তারা নিজ নিজ অবস্থান থেকে মতামত ব্যক্ত করেন। নদী খনন ও ব্যবস্থাপনায় করনীয় সম্পর্কে পরামর্শ দেন পরিবেশবিদ, সাংবাদিক, রাজনীতিবিদসহ স্থানীয়রা। অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ড, জেলা পরিষদ, জনস্বাস্থ্য প্রকৌশলসহ উপজেলা পরিষদের প্রকৌশলীর পাশাপাশি স্থানীয় জনগণ অংশগ্রহণ করে। পরবর্তীতে নদী খনন ও পানি সম্পদ ব্যবস্থাপনায় পরামর্শগুলো বিবেচনায় রাখা হবে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category