• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম:
দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন

গাংনীর চাঞ্চল্যকর হৃদয় হত্যা মামলার প্রধান দুই আসামী গ্রেফতার

বিবর্তন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
গাংনীর চাঞ্চল্যকর হৃদয় হত্যা মামলার প্রধান দুই আসামী গ্রেফতার
গাংনীর চাঞ্চল্যকর হৃদয় হত্যা মামলার প্রধান দুই আসামী গ্রেফতার

গাংনীর চাঞ্চল্যকর হৃদয় হোসেন হত্যা মামলার প্রধান দুই আসামী জান্নাত ও বিপুলকে গ্রেফতার করেছে র‌্যাব-১২। বৃহষ্পতিবার (২৭ ফেব্রুয়ারী) সন্ধ্যা সাড়ে ৫ টার দিকে আসামীদ্বয়কে পার্শ্ববর্তী কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার মশাউড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন, রামনগর গ্রামের আজাদ আলীর ছেলে জান্নাত (৩৮) ও একই গ্রামের সাদিমান হোসেনের ছেলে বিপুল হোসেন (৪২)।

র‌্যাব-১২গাংনী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এনামুল হক জানান, রামনগর গ্রামের একজন ড্রাইভার তার চালিত ট্রাক্টর গাড়ি চরগোয়ালগ্রাম ঈদগাহ মাঠের সামনে দিয়ে চালিয়ে আসার সময় চরগোয়াল গ্রামের কেন্দ্রীয় কবরস্থানের গেইট ধাক্কা দিলে গেইট ক্ষতিগ্রস্ত হয়। পরবর্তীতে উক্ত ঘটনার বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে আপোষ মিমাংসা করার উদ্দেশ্যে চরগোয়ালগ্রাম ও রামনগরের লোকজন একত্রিত হন।

আপোষ মিমাংসার একপর্যায়ে কথাকাটাকাটি হলে অনুমান ১১.৩০ ঘটিকার সময় দুই গ্রামের মাঝে সংঘাত সৃষ্টি হয়। তৎক্ষণাৎ ধৃত আসামী জান্নাত (৩৮) ও বিপুল (৪২)সহ আরো কয়েকজন ভিকটিম হৃদয় হোসেন (২৮) কে হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি মারপিট শুরু করে। পরবর্তীতে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় একই তারিখ ১২ টার সময় ভিকটিম মৃত্যুবরন করে। উক্ত ঘটনায় ভিকটিমের বাবা শাহাদত হোসেন বাদি হয়ে গাংনী থানায় একটি অভিযোগ দায়ের করে। যার প্রেক্ষিতে গাংনী থানার মামলা নং-২৫, তাং-২৭/০২/২৫, ধারা-১৪৩/৩৪১/৩২৩/৩০৭/৩০২/৪২৭/৫০৬/৩৪ পেনাল কোড রুজু হয়।

র‌্যাব আসামীদের গ্রেফতারে ব্যাপক গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই প্রেক্ষিতে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানাধীন মশাউড়া গ্রামের বাবুর বাড়ী থেকে উল্লেখিত মামলার এজাহারভুক্ত প্রধান আসামী জান্নাত (৩৮) কে বিকেল সাড়ে ৫ টার দিকে এবং একই এলাকার জনৈক ইমরান এর বাড়ীর সামনের পাকা রাস্তার উপর হতে এজাহারভুক্ত ২নম্বর আসামী বিপুল হোসেন (৪২) কে গ্রেফতার করা হয় ।

হত্যাকান্ডের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত আইনানুগ পদক্ষেপ গ্রহণের নিমিত্তে মেহেরপুর জেলার গাংনী থানায় হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category