• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

রোহিঙ্গাসহ মুজিবনগর সীমান্তে ১৫ জনকে পুশব্যাক করেছে বিএসএফ

বিবর্তন প্রতিবেদক
Update : বুধবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৫
রোহিঙ্গাসহ মুজিবনগর সীমান্তে ১৫ জনকে পুশব্যাক করেছে বিএসএফ
রোহিঙ্গাসহ মুজিবনগর সীমান্তে ১৫ জনকে পুশব্যাক করেছে বিএসএফ

মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে ১৫ জন ব্যক্তিকে পুশ ব্যাক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পার হয়ে আসা ব্যক্তিদের মাধ্যমে জানা যায়, তারা বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে এ সময় ভারতীয় পুলিশ তাদেরকে আটক করে। অবৈধ ভাবে ভারতে প্রবেশের দায়ে বিভিন্ন মেয়াদে সাজা হয় তাদের।
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর কারাগারে জেল খাটার পর মঙ্গলবার দিবাগত গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ রাতের অন্ধকারে কাঁটাতার পার করে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেয়। পার হয়ে আসা ব্যক্তিরা হলেন পাবনা জেলার চাটমোহর থানার বিশ্বনাথপুর গ্রামের জগতবন্ধু হালদারের ছেলে শিবাস হালদার (৫০) ও হরিদাস হালদার (২৪), চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার হরিশপুর গ্রামের শাহলাল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম(২০), একই গ্রামের বদর আলীর ছেলে আব্দুল্লাহ(২৭), নরেন্দ্রপুর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের সাইদুর আলীর ছেলে কাজীব আলী (২৩), আব্দুর রউফ এর ছেলে আক্কাস আলী(২৮), রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সারেংপুর গ্রামের নুর ইসলামের ছেলে শাহিন আলী(২৭), পিরোজপুর জেলার ইন্দুরকানি থানার বালিয়াপাড়া গ্রামের ইসাহাক সিপাই এর ছেলে আজিল সিপাই(৪৫), মায়ানমারের বুতিডং জেলার থাং বাজার থানার মাঝিরপাড়া গ্রামের বাসিন্দা ও কক্সবাজার উখিয়া রোহিঙ্গা ১৬ নং ক্যাম্পের এইস -৩ ব্লকের বাসিন্দা আবুল পয়াস এর ছেলে রিয়াজ (২৪)সহ ১৫ জন।
ভারত জেল খেটে পার হয়ে আসা ব্যক্তিরা জানান, বুধবার রাতে বিএসএফ তাদের ১৫ জনকে কাঁটাতার পার করে দিয়ে বাংলাদেশের দিকে ঠেলে দেয়। তাদের কথাবার্তার মাধ্যমে জানা যায় তাদেরকে ভারতের হৃদয়পুর এবং বাংলাদেশের মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ মঙ্গলবার দিবাগত রাত্রি আনুমানিক ১টার দিকে কাঁটা তার পার করে তাদেরকে বাংলাদেশের দিকে পাঠিয়ে দেয়।
সীমান্ত পার হয়ে এসে তারা মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারের বিভিন্ন জায়গায় অবস্থান করে। সকালে তারা বিভিন্ন পরিবহনের মাধ্যমে নিজ নিজ গন্তব্যে চলে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category