• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

গাংনীতে ভ্যানচালক হত্যার ঘটনায় খুনীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫
গাংনীতে ভ্যানচালক হত্যার ঘটনায় খুনীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন
গাংনীতে ভ্যানচালক হত্যার ঘটনায় খুনীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

মেহেরপুরের গাংনীর করমদি গ্রামের ভ্যান চালক আতিয়ার রহমান হত্যাকান্ডের ঘটনায় গাংনী থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। আজ সোমবার সকালে মামলাটি করেন আতিয়ার রহমানের স্ত্রী জুলেখা খাতুন।

মামলায় অজ্ঞাতদের আসামী করা হয়। এদিকে হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারের দাবীতে মানব বন্ধন করেছে এলাকাবাসী। সকাল সাড়ে দশটার দিকে গাংনী উপজেলার দেবীপুর বাজারে এ মানব বন্ধন করা হয়। মানব বন্ধনে আতিয়ার রহমান হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতার ও শাস্তির দাবী জানানো হয়।

উল্লেখ্য; গত শনিবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ ছিলেন ভ্যান চালক আতিয়ার রহমান। পরদিন রবিবার বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার ছাতিয়ান-বাদিয়াপাড়া সড়কের পাশের একটি কলা বাগান থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category