• শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শব্দ দূষণ নিয়ন্ত্রণে চাই সম্মিলিত উদ্যোগ সিগারেটের প্যাকেটে কিউআর কোড সংযুক্ত করার উদ্যোগে এনবিআরকে বিএনটিটিপির ধন্যবাদ জ্ঞাপন মেহেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ঘরে মাদকবাহী প্রাইভেটকার: গাঁজাসহ চালক আটক জনমত গঠনের জন্য কাজ করছে হেজবুত তাওহীদ-এমাম হোসাইন মোহাম্মদ সেলিম বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম, বুকসমান পানিতে মানুষের ভোগান্তি আর দুর্ভোগ ইরানে আশার আলো ছড়াচ্ছে এশীয় চিতা জাল নোটের প্রচলন রোধে নতুন আইন ও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী  মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে জাতিকে বিভক্ত না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর গাংনীতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে তিনজন আহত মেহেরপুরের উন্নয়ন ভাবনা- কবি রফিকুল ইসলাম

কুষ্টিয়ায় সরকারী কলেজের ১৩ শিক্ষকের মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদে মানববন্ধন

জিয়াউর রহমান, কুষ্টিয়া।
Update : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
কুষ্টিয়ায় সরকারী কলেজের ১৩ শিক্ষকের মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদে মানববন্ধন
কুষ্টিয়ায় সরকারী কলেজের ১৩ শিক্ষকের মামলা প্রত্যাহারের দাবীতে প্রতিবাদে মানববন্ধন

কুষ্টিয়া সরকারী কলেজের ১৩ শিক্ষকের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে করা মামলাকে ষড়যন্ত্র, হয়রানি মূলক দাবী করে প্রতিবাদ এবং নি:শর্তে মামলা প্রত্যাহার দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। আজ রবিবার সকাল ১০টায় কলেজের বিজ্ঞান ভবন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে কলেজ ক্যাম্পাস প্রদক্ষিন করে। পরে কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে শিক্ষার্থীরা। কলেজ প্রশাসন বলছেন, ষড়যন্ত্রে জড়িতদের খোঁজা হচ্ছে। সম্পৃক্ততার প্রমান পেলে কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ গ্রহন করবে।

শিক্ষার্থীদের দাবী, শিক্ষক রাজনীতির হীন চক্রান্তে একটি কুচক্রী মহল পুলিশের সাথে যোগসাজসে মামলাবাজির ব্যবসা করতেই ১৩ শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করেছে। এতে আমাদের শিক্ষা জীবনকে অনিশ্চিত অন্ধকারে ঠেলেদেওয়াসহ কলেজ ক্যাম্পাসকে অস্থিতিশীল করে শিক্ষা মনোরম পরিবেশ ধ্বংসের কাজে লিপ্ত রয়েছে তারা। অবিলম্বে ষড়যন্ত্র ও হয়রানি মূলক মামলার এজাহার নামীয় ১৩ শিক্ষকের বিরুদ্ধে করা মামলার নি:শর্ত প্রত্যাহার করতে হবে। নচেৎ এঘটনার প্রতিবাদ এবং দাবি আদায়ের জন্য লাগাতার ক্লাশ-পরীক্ষা বর্জনসহ কঠোর কর্মসূচী গ্রহন করা হবে বলে হুশিয়ারি করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এ ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার কান্ডজ্ঞানহীন এবং কুচক্রী মহলের নিন্দনীয় কাজের ফল হিসেবে চিহ্নিত করে অবিলম্বে এর একটা সুরাহার দাবি করেন কলেজ কর্তৃপক্ষ। একই সাথে এ ধরনের নিন্দনীয় কাজে যারা জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন কলেজ অধ্যক্ষ।

মামলাটি দায়েরের বিষয়ে পুলিশ সুপার মিজানুর রহমান বলেন,যে কেউ যে কারও বিরুদ্ধে অভিযোগ নিয়ে আসলে মামলা হতেই পারে। আমরা তদন্ত করে দেখবো ঘটনার সত্যতা আছে কি না। সত্যতা না পাওয়া গেলে তাদের বিরুদ্ধে চার্জশীট হবেনা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category