• শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
শিরোনাম:
শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার গাংনীতে উপজেলা জামায়াতের কার্যালয়ের নিচে ব্যাগ দেখে বোমা আতঙ্ক: ব্যাগে মিলল গমের ময়দা গাংনীতে সার বহনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে চালকের জরিমানা মুজিবনগরে অনলাইন জুয়ার এজেন্ট শামীম গ্রেফতার নড়াইলে ৯ কার্যদিবসে ৫ বছরের শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় ঘাতকের মৃত্যুদণ্ডাদেশ

গাংনীর তিনটি ইটভাটা বন্ধ ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

বিবর্তন প্রতিবেদক
Update : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫
গাংনীর তিনটি ইটভাটা বন্ধ ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা
গাংনীর তিনটি ইটভাটা বন্ধ ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা

মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়ীয়া গ্রামে ৩টি অবৈধ ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। অবৈধ ইটভাটা পরিচালনার দায়ে ইটভাটাগুলো থেকে ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে পরিবেশ অধিদপ্তরের সহায়তায় গাংনী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অভিযানে হিজলবাড়ীয়া গ্রামের ফোর স্টার ইটভাটায় ১০ হাজার টাকা, বলাকা ইটভাটায় ২০ হাজার টাকা এবং এইচএসবিসি ইটভাটা থেকে ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানের সময় এ ৩টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। ফায়ার সার্ভিসের পানির গাড়ী থেকে কাঁচা ইট ধ্বংস করা হয়েছে। একইসাথে ধ্বংস করে দেওয়া হয়েছে ইট পোড়ানোর চুল্লি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন বলেন, ইটভাটাগুলোর পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। ইট প্রস্তুত আইন অনুযায়ী তাদেরকে জরিমানা করে কার্যক্র বন্ধ করে দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
অভিযানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর মেহেরপুর কার্যালয়ের সহকারি পরিচালক মোজাফ্ফর হোসেন ও গাংনী থানা পুলিশের একটি টিম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category