• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম:
দেশব্যাপী নাশকতার প্রতিবাদে প্রতিবাদে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ের মিছিল ও সমাবেশ যে কোন অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে ২৪ ঘণ্টা নজরদারি: কর্নেল মোহাম্মদ ইফতেখার হোসেন মেহেরপুর সীমান্তের দুটি স্থান থেকে ৬টি ককটেলসহ ‘‘জয় বাংলা” লেখা চিরকুট উদ্ধার সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে গাংনীতে যুবদলের গণমিছিল কেন্দ্রীয় নবীন দলের সহ-সাধারণ সম্পাদক হলেন মেহেরপুরের সোহাগ জেলা কৃষকদলের সদস্য সচিবের বাড়ি থেকে প্রায় কোটি টাকার কষ্টিপাথর উদ্ধার সংসদ সদস্য পদ ছাড়লেন ড. মুহাম্মদ ওসমান ফারুক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হলো জাতীয় গ্রিডে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান গাংনীর ধানখোলা বাজারে অবৈধভাবে সার মজুদ রাখায় ১৫ হাজার টাকা জরিমানা

দৌলতপুরে দারিদ্র বিমোচন জনকল্যাণ প্রকল্পের শাখা অফিস উদ্বোধন

জিয়াউর রহমান, কুষ্টিয়া।
Update : সোমবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৫
দৌলতপুরে দারিদ্র বিমোচন জনকল্যাণ প্রকল্পের শাখা অফিস উদ্বোধন
দৌলতপুরে দারিদ্র বিমোচন জনকল্যাণ প্রকল্পের শাখা অফিস উদ্বোধন

কুষ্টিয়ার দৌলতপুরে দারিদ্র বিমোচন জনকল্যাণ প্রকল্পের শাখা অফিস উদ্বোধন করা হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারী) দুপুরে হারিজ উদ্দিন সুপার মার্কেটে এ অফিস উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জেলা প্রকল্প পরিচালক এম.এ.এইচ হাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবিদ হাসান মন্টি সরকার।

বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আকবর হোসেন, রিফাইতপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক নজরুল ইসলাম, দৌলতপুর ডিগ্রী কলেজের প্রভাষক তানজিন হাসান শাহিন, দারিদ্র্য বিমোচন জন কল্যাণ প্রকল্পের দৌলতপুর কো-অর্ডিনেটর সাদ্দাম হোসেন।

অনুষ্ঠান পরিচালনা করেন দৌলতপুর কৃষক দলের যুগ্ম আহবায়ক জিল্লুর রহমান। এসময় সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিতরা উপস্থিত ছিলেন।

জেলা প্রকল্প পরিচালক এম.এ.এইচ হাশেম দারিদ্র্য বিমোচন জনকল্যাণ প্রকল্পের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং উপস্থিত প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইলচেয়ার ও টিউবয়েল বিতরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category