• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে এডি ই বাইক গ‍্যালারীর উদ্বোধন

বিবর্তন প্রতিবেদক:
Update : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
মেহেরপুরে এডি ই বাইক গ‍্যালারীর উদ্বোধন
মেহেরপুরে এডি ই বাইক গ‍্যালারীর উদ্বোধন

মেহেরপুরে আল্লাহর দান (এডি) ইলেক্ট্রিক বাইক গ‍্যালারীর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকেলে শহরের টিএন্ডটি সড়কে ফিতা কেটে ও দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিবেশবান্ধব এ বাইকের শোরুম উদ্বোধন করা হয়।

এডি ই বাইক গ‍্যালারীর স্বত্বাধিকারী আবুল কালামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রীন টাইগার ইলেকট্রিক বাইক আমদানিকারক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী ডং।

আবুল কালাম বলেন মেহেরপুরে আমরাই প্রথম গ্রীন টাইগার ইলেক্ট্রিক বাইক বাজারে এনেছি। বাইকটি ব্যাটারি চালিত হওয়ায় ধোয়া বা শব্দ হয়না। পরিবেশের ভারসাম্য বজায় রাখার বিষয়টি মাথায় রেখেই এই পরিবেশবান্ধব ইলেক্ট্রিক বাইকটি আমরা বাজারে এনেছি। তিনি আরো জানান, বর্তমানে মোটরসাইকেলের জ্বালানি খরচ বেশি হওয়ায় মানুষ স্বাচ্ছন্দে বাইক চালাতে পারছেন না। আমাদের এই বাইকে মাত্র ১৫ টাকা খরচ করে চার্জ দিয়ে অনায়াসে ১৫০ কিলোমিটার পথ চলা যাবে। তাছাড়া স্মার্ট বাংলাদেশের সাথে তাল মিলিয়ে বাইকটিতে অনেক স্মার্ট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। দামের বিষয়ে তিনি জানান, ‘৮০ হাজার থেকে ১ লক্ষ ২০ হাজার টাকার মধ্যে বিভিন্ন স্মার্ট ডিজাইনের বাইক আমাদের কাছে আছে। সুতরাং বর্তমান বাজারের তুলনায় পরিবেশবান্ধব এই ইলেক্ট্রিক বাইক অনেক কম মূল্যে আমরা বাজারজাত করছি। এছাড়া আমাদের নতুন শোরুম থেকে বাইক কিনলে নগদ মূল্যের উপর আমরা বিশেষ ছাড় দিচ্ছি।

এসময় বড় বাজার ব‍্যবসায়ী সমিতির সভাপতি মনিরুজ্জামান দিপুসহ গণ‍্যমান‍্য ব‍্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category