
রাজশাহীর তানোরে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এর সম্মিলিত কার্যক্রম অগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা প্রণয়ন সভাঅনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় তানোর কৃষি কর্মকর্তার কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের সহযোগিতায় এবং পিএফজির সদস্য সাবেক ইউপি চেয়ারম্যান ও তানোর উপজেলা বিএনপির আহ্বায়ক আখেরুজ্জামান হান্ননের সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন এ্যাম্বাসেডর মোঃ আব্দুস সালাম। এসময় চলমান কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এমআইপিএস প্রকল্পের ফিল্ড কোঅর্ডিনেটর মোঃ হেলাল উদ্দিন।
সভায় বক্তারা বলেন, পিএফজি উদার অসম্প্রাদায়িক, বহুত্ববাদী সহনশীল, মুক্ত, মানবিক সমাজ ও রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ, সহিংসতা নিরসন, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলরে সহাবস্থান নিশ্চিতকরণ ও ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতি সমাজ বিনির্মান এবং সম্মিলিত উদ্যোগে সামাজিক সমস্যা নিরসন বিশেষ করে রাজনৈতিক, ধর্মীয় বা জাতিগত সহিংসতা নিরসন এবং স্থানীয় পর্যায়ে শান্তি-সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে।
আলোচনা শেষে তানোর মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ মাহমুদুল আলম মাসুদ কে কো-অর্ডিনেটর ও কলেজ শিক্ষক মোঃ আব্দুস ছামাদ, জাতীয় পার্টি সভাপতি মোঃ শামসুদ্দিন মন্ডল, বিএনপির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম এবং তানোর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছাঃ সোনিয়া সর্দার কে এ্যাম্বাসেডর করে তানোর পিএফজি গঠনতন্ত্র অনুযায়ী পুনর্গঠন করা হয়েছে।
পরিকল্পনা সভায় বক্তব্য রাখেন, তানোর মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও পিএফজির কো-অর্ডিনেটর মাসুদুল আলম মাসুদ, মোহনপুর পিএফজির কো-অর্ডিনেটর আব্দুল আলিম শেখ, জাতীয় পার্টির তানোর উপজেলার সভাপতি ও পিস এ্যম্বাসেডর মোঃ শামসুদ্দিন মন্ডল, জাতীয়তা বাদী দল বিএনপির সভাপতি ও পিস এ্যাম্বাসেডর মোঃ জাহিদুল ইসলাম। আলোচনা শেষে জানুয়ারী থেকে মার্চ পর্যন্ত তিন মাসের পরিকল্পনা করে সভাপতির সমাপনি বক্তব্যর মধ্য দিয়ে ফলোআপ সভা শেষ হয়।