• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

গাংনীতে গৃহবধুর লাশ উদ্ধার, হত্যার অভিযোগ

বির্বতন প্রতিবেদক
Update : শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২

মেহেরপুরের গাংনীর বাজার পাড়া থেকে গৃহবধু নিশাত তাসনীম উর্মীর (২৪) লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহষ্পতিবার গভীর রাতে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গাংনী থানা পুলিশের একটি টীম লাশ উদ্ধার করে। উর্মীর পিতার অভিযোগ তাকে হত্যা করে আত্মহত্যা বলে ধামা চাপা দেয়া হচ্ছে। পুলিশ লাশ ময়না তদন্তের জন্য মেহেরপুর মর্গে প্রেরণ করেছে।
গৃহবধু নিশাত তাসনীম উর্মী গাংনীর পদ্মা এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী হাসেম শাহ্র ছেলে আশফাকুুজ্জামান প্রিন্সের স্ত্রী।
উর্মীর পিতা গোলাম কিবরিয়া জানান, গভীর রাতে বেয়াই হাসেম শাহ্ মোবাইল ফোনে জানান, মেয়ে উর্মী অসুস্থ হওয়ায় তাকে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। অসুস্থতার কারন জানতে চাইলে উর্মী ঘরের জানালার সাথে ফাঁস দিয়েছে বলে জানানো হয়। সংবাদ পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে এসে জানতে পারেন উর্মী অনেক আগেই মারা গেছে। উর্মীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে তাকে হত্যা করে আত্মহত্যা বলে ধামাচাপা দেয়া হচ্ছে।
পরে পুলিশে খবর দেয়া হলে পুলিশ লাশ থানা হেফাজতে নেয়।
লাশ উদ্ধারকারী গাংনী থানার এসআই শাহীন জানান, সংবাদ পেয়ে লাশ পুলিশ হেফাজতে নেয়ার পর একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। লাশ মেহেরপুর মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পাওয়া গেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category