• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

কুষ্টিয়া পরিত্যক্ত টং ঘর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

জিয়াউর রহমান, কুষ্টিয়া
Update : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
কুষ্টিয়া পরিত্যক্ত টং ঘর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার
কুষ্টিয়া পরিত্যক্ত টং ঘর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার

কুষ্টিয়ার মিরপুরে পরিত্যক্ত টং ঘর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (৪৭ বিজিবি) সদস্যরা। শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে উপজেলার আমলা ইউনিয়নের নওদাপাড়া ব্রিজ থেকে আনুমানিক ৩০ গজ উত্তরে পরিত্যক্ত একটি টং ঘর থেকে এসব গোলাবারুদ উদ্ধার করা হয়।

অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মুর্শেদ রহমান জানান, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ৪৭ বিজিবির সহকারী পরিচালক জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল কুষ্টিয়ার মিরপুর উপজেলার অন্তর্গত নওদাপাড়া ব্রিজ হতে আনুমানিক ৩০ গজ উত্তরে পরিত্যক্ত একটি টঙ ঘরে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

এ সময় মালিকবিহীন অবস্থায় একটি সিঙ্গেল শুটার পিস্তল এবং এক রাউন্ড (লট নং কেএফ-১২) গুলি উদ্ধার করা হয়। তিনি আরও জানান, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদের আনুমানিক সিজার মূল্য এক লাখ ২০০ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category