• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম:
আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু

যুবদল নেতা আলমগীরের হত্যাকারীদের বিচার দাবীতে বাঁশবাড়িয়ায় মানববন্ধন

বিবর্তন প্রতিবেদক:
Update : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
যুবদল নেতা আলমগীরের হত্যাকারীদের বিচার দাবীতে বাঁশবাড়িয়ায় মানববন্ধন
যুবদল নেতা আলমগীরের হত্যাকারীদের বিচার দাবীতে বাঁশবাড়িয়ায় মানববন্ধন

গাংনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবদলের প্রয়াত সভাপতি আলমগীর হোসেনের হত্যার সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। শুক্রবার (১০ জানুয়ারী) বাঁশবাড়িয়া বাজারে এ আয়োজন করা হয়।

মানববন্ধ ও বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন গাংনী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম। বাঁশবাড়িয়া টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ স্বপনের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাংনী পৌর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ইনসারুল হক ইন্সু, গাংনী পৌর জাসাস সাধারণ সম্পাদক সুরেলী আলভী, গাংনী পৌরসভা ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গনি, একই ওয়ার্ড কৃষকদলের সভাপতি টুটুল হোসেন।

মানববন্ধনে আসাদুজ্জামান বাবলু বলেন, আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই তারা হত্যাকান্ডের ১২ ঘন্টার মধ্যে মূল আসামিদের গ্রেফতার করেছিলেন। আলমগীরকে যারা হত্যা করেছে তারা বিএনপিতে অনুপ্রবেশকারী। হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইবুনালের মাধ্যমে ফাঁসি দিতে হবে। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি বাঁশবাড়িয়া বাজার প্রদক্ষিন করে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category