• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
শিরোনাম:
বাসযোগ্য নগরী গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত গাংনীতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৭৩ হাজার টাকা জরিমানা দৌলতপুরে ৪ দিন ধরে নিখোঁজ ৩ সন্তানের জননী টগরী আন্দালিভ রহমান পার্থ তথ্য ও সম্প্রচার মন্ত্রী হওয়ায় মেহেরপুর বিজেপির শুভেচ্ছা মেহেরপুরে বেকারি ও বিরানি কারখানায় যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা মেহেরপুরে যাবজ্জীবন কারাদন্ড রায় শুনে জ্ঞান হারালেন ধর্ষণ মামলার আসামী গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ

কুষ্টিয়া গড়াই নদীর পাড় থেকে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার

জিয়াউর রহমান, কুষ্টিয়া।
Update : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
কুষ্টিয়া গড়াই নদীর পাড় থেকে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার
কুষ্টিয়া গড়াই নদীর পাড় থেকে অজ্ঞাত ব্যাক্তির মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার কুমারখালীতে গড়াই নদীর পাড় থেকে অজ্ঞাত এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়ার গড়াই নদীর উপর রেলসেতুর নীচ থেকে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর হবে। তার পরনে চেক লুঙ্গি, শার্ট ও কালো রঙের কোট রয়েছে। এছাড়াও বামহাত ভাঙা, মুখ ও পায়ে ক্ষতচিহ্ন রয়েছে। রেলসেতুর নিচে সকালে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ওই ব্যক্তি ট্রেনের যাত্রী ছিল। ট্রেন থেকে পড়ে এ দুর্ঘটনা ঘটতে পারে।ঘটনাস্থলে উপস্থিত কুমারখালী থানার উপ-পরিদর্শক বিপ্লব বিশ্বাস জানান, শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত ক্ষত আছে। এটা দুর্ঘটনা, নাকি হত্যা, তা ময়নাতদন্তের পর জানা যাবে। তবে রবিবারের রাতের কোনো একসময় এ ঘটনা ঘটতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category