• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
গাংনীর রংমহল সীমান্তে বিজিবি’র অভিযানে ৩ লক্ষ টাকার মাদক উদ্ধার প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মেহেরপুর বিশ্ববিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল গাংনীতে মরহুম আতিয়ার স্মৃতি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন গাংনীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মী আটক চ্যানেল ওয়ান ডিজিটালের মেহেরপুর জেলা প্রতিনিধি হলেন সাজিবুল মেহেরপুর জেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা- ৩০ দিনে পূর্ণাঙ্গ করার নির্দেশ টানা বৃষ্টিতে মেহেরপুরে আমন ধান ও রবি ফসল ঝুঁকিতে কুষ্টিয়ায় ভাঙাড়ি ওজনের সময় বিস্ফোরণ, আহত ২ গাংনীর রংমহল সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ, ফিরিয়ে নিল বিএসএফ মেহেরপুরে নেই লকডাউনের প্রভাব, দুটি প্রতিষ্ঠানে সরকারি দলের নেতাকর্মীদের হামলার অভিযোগ

মেহেরপুরে ইজিবাইক চালকের মৃতদেহ উদ্ধার

বির্বতন প্রতিবেদক
Update : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

মেহেরপুরে জামাল হোসেন (৪৮) নামের এক অটোচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে শহরের ময়ামারি সড়কের পাশের লিচু বাগান থেকে লাশটি উদ্ধার করা হয়। হিরোইন সেবন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ। সে গাংনী উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের আবুল হোসেনের ছেলে।
অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) অপু সরোয়ার জানান, বিকেল ৩ টার দিকে ৯৯৯ ফোন আসে পুলিশের কাছে। তারা জানায়, ময়ামারি সড়কের পাশের লিচু বাগানে এক ব্যাক্তির মৃতদেহ পড়ে আছে। খবর পেয়েই ঘটনাস্থলে আসে পুলিশের একটি দল। এ সময় একটি লিচু গাছের নীচে ঐ ব্যাক্তির লাশ পড়ে থাকতে দেখা যায়। পাশেই পড়েছিলো হেরোইন, পয়সা, হিরোইন সেবনের কাজে ব্যবহৃত সিগারেটের প্যাকেট। পাশে পড়ে থাকা একটি আইডি কার্ডও উদ্ধার করা হয়। কার্ডটি অটোশ্রমিকদের। কার্ডটি থেকেই তার পরিচয় সনাক্ত করা হয়। পরে খবর দেওয়া তার পরিবারের স্বজনদের।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে হিরোইন সেবন অবস্থায় তার মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে জানোন হয়েছে সে বিভিন্ন ধরনের নেশায় আসক্ত। প্রায়ই সময় সে বাড়ি থেকে বের হয়ে যায়। আবার রাতে ফিরে আসে। লাশের ময়নাতদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category