• শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:১০ অপরাহ্ন
শিরোনাম:
গাংনীতে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসারের সাথে সাংবাদিকদের মতবিনিময় শীর্ষ সন্ত্রাসী গাংনীর পিচ্চি হোসেন গ্রেফতার- দু’টি বোমা সদৃশ বস্তু উদ্ধার গাংনীতে বালাইনাশকের যৌক্তিক ব্যবহার নিশ্চিতকরণে প্রশিক্ষণ অনুষ্ঠিত বিজিবির অভিযানে গাংনী সীমান্তে মালিকবিহীন মাদকদ্রব্য জব্দ শপথ নিলেন বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মেহেরপুর জেলা জিয়া মঞ্চের নবগঠিত কমিটিকে মাসুদ অরুণের অভিনন্দন মেহেরপুরে নছিমন-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারীর মৃত্যু বিএটিবির দাম কমানোর প্রস্তাবে রাজি হলে সিগারেটে রাজস্ব কমবে ২২০০ কোটি টাকা হেঁটে যাই বিদ্যালয়, দেহ-মন সুস্থ রয় শীর্ষক কার্যক্রমের উদ্বোধন গাংনীতে ১৯ লাখ টাকার ভারতীয় মালামাল উদ্ধার

মেহেরপুরে কাপড়ের দোকানে অভিনব কায়দায় চুরি

বিবর্তন প্রতিবেদক:
Update : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
মেহেরপুরে কাপড়ের দোকানে অভিনব কায়দায় চুরি
মেহেরপুরে কাপড়ের দোকানে অভিনব কায়দায় চুরি

মেহেরপুর শহরের তাহের ক্লিনিক মোড়ে সোহানা বস্ত্র বিতানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে একটি সঙ্গবদ্ধ চোরের দল দোকানের তালা ভেঙ্গে ট্রাকে করে মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় বাজারের নৈশ প্রহরি শহিদুল ইসলাম গগনকে দেশীয় অস্ত্র ঠেকিয়ে চোখ বেঁধে রাখে।

নৈশ প্রহরি শহিদুল ইসলাম গগন জানান, রাত ৪ টার দিকে চারজন ব্যাক্তি একটি ট্রাক নিয়ে এই সড়কে ঘুরাঘুরি করছিলো। এক পযার্য়ে তারা একটি দেশীয় অস্ত্র তার বুকে ঠেকিয়ে চোখ-মুখ বেধে ফেলে এক জায়গায় ফেলে রাখে। পরে কি হয়েছে তা কিছুই দেখননি তিনি।

সোহানা বস্ত্র বিতানের স্বত্বাধীকারী স্বপন ইসলাম জানান, রাত আড়াইটার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়িতে যান। ভোরে মুঠোফোনে তাকে জানানো হয় দোকানের মালামাল লুটের ঘটনা ঘটেছে। তিনি দোকানে এসে দেখেন তালা কেটে চোরের দল ভিতরে প্রবেশ করে মালামাল নিয়ে গেছে। স্থানীয় একজন নারী তাকে জানান ভোরের দিকে দোকান থেকে একটি ট্রাকে মালামল তুলতে দেখেন তিনি। পরে তিনি পুলিশে খবর দেন।

স্বপন আরও জানান দোকানের শীতের নতুন কম্বল, থ্রী-পীচ, শাড়ি সহ ১২ লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে চোরের দল।

খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম পুলিশের বেশ কয়েকটি দল নিয়ে ঘটনাস্থলে আসেন। অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আব্দুল করিম বলেন, চোরের দল অভিনব কায়দায় এ চুরির কান্ড ঘটিয়েছে। চুরির সময় সিসি ক্যামেরা ও হার্ডডিস্কও নিয়ে গেছে। তবে সাইবার টিম সহ পুলিশের বেশ কয়েকটি দল কাজ করছে। দ্রুত এই সঙ্গবদ্ধ চোরের দলকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category